1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ২:২৯|
শিরোনামঃ
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারে গুরুত্ব: গণমাধ্যম ও শিক্ষা খাতে সহযোগিতার নতুন দিগন্ত কাঠালিয়ায় লম্পট আশরাফের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী: প্রতিকার চায় ভুক্তভোগীরা আশোকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার আমূল পরিবর্তন: স্বস্তিতে সাধারণ মানুষ কুয়াকাটায় মাদকবিরোধী ঝটিকা অভিযান: শ্রমিকদল নেতা জাকিরসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক জেল কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিঃস্ব এক পরিবার, পুড়ে ছাই বসতঘর ১ মিলিয়ন ফলোয়ারের ‘তাজু ভাই ২.০’ হঠাৎ উধাও! ভাইরাল তাইজুলের পেজ নিয়ে রহস্য গৌরনদীতে সেন্ট পিটার ফিলিং স্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা বড় দুর্ঘটনা গৌরনদীতে সেন্ট পিটার তেলের পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড — মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক!..বিস্তারিত আসছে… গৌরনদীতে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা: উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ​ব্যাংক লেনদেন ও অফিসের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

বরিশালে ষড়যন্ত্রের শিকার স্বেচ্ছাসেবক দল নেতা সজিব-অপপ্রচারের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পড়েছেন

বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় মাদক নির্মূল কার্যক্রমকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো: শাহাদাত হোসেন সজিব নিজেকে একটি পরিকল্পিত ষড়যন্ত্র ও অপপ্রচারের শিকার বলে দাবি করেছেন।

জানা গেছে, সম্প্রতি একটি ঘটনায় সজিবকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি। অভিযোগে তিনি জানান, শাকিল নামের এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

যদিও শাকিল নিজেকে মাছ ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন, স্থানীয়দের মতে মূলত তার বাবার মাছের পাইকারি ব্যবসা রয়েছে।

অন্যান্য মাছ ব্যবসায়ীরা জানান, শাকিল বিভিন্ন সময়ে বাজার ও তার আশপাশ এলাকায় মাদক সেবন করতো। এছাড়া এ ব্যবসায়ও জড়িত।

ঘটনার দিন বাজারে অবস্থানকালে শাকিলের এসব নেতিবাচক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান অন্যান্য মাছ ব্যবসায়ীরা। এতে ক্ষিপ্ত হয়ে শাকিল বহিরাগত ৫/৬ জনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ বাজারে প্রবেশ করে হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ঘটনার এক পর্যায়ে হাসান নামের সজিবের এক কর্মী বিষয়টি জানতে গেলে শাকিল ও তার অনুসারীরা তার ওপর চড়াও হয়। এতে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে হাসান আহত হন বলে জানা গেছে।

সজিব দাবি করেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবুও শাকিল ও তার অনুসারীসহ স্বার্থান্বেষী মহল তাকে এই ঘটনার সঙ্গে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং আইনগত জটিলতায় ফেলার চেষ্টা করছে। এছাড়া বিভিন্ন মাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়েছে। যার আসলেই কোন ভিত্তী নেই বলে জানান স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের একটি অংশ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছি। মুলত এর প্রতিবাদ করাই এমন নেতিবাচক কর্মকাণ্ড বাজারে ঘটেছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি৷

এদিকে সচেতন মহল মনে করছে, পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি। প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা এবং নির্দোষদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে শাকিলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

এদিকে মাছ ব্যবসায়ীরা আরও জানান, সম্পুর্ন মাদকমুক্ত এই এলাকা। এখানে কোন মাদক ব্যবসায়ীর স্থান হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com