1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! বরিশাল শেবাচিমে প্রসূতির মৃত্যু: আইসিইউ না পাওয়ার অভিযোগ, ক্ষোভে গ্লাস ভাঙলেন স্বামী ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উঁচু করা হাফেজকে চরমোনাই পীরের সংবর্ধনা, রাষ্ট্রীয় মর্যাদা না পাওয়ায় আক্ষেপ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বার্তা সম্পাদক ফোরাম বরিশালের শোক বরিশাল মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সুপারিনটেনডেন্ট কল্যাণ সমিতির কমিটি গঠন

নির্দেশনা না মানলেই প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫১৬ বার পড়েছেন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। কারণ ব্যতিরেকে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিশ্চিত না করলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের এমপিও বাতিল ও কমিটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সম্প্রতি মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠি প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদরাসা শিক্ষা প্রপ্তিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা অধিদপ্তর থেকে নিয়মিত প্রদান করা হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে কারণ ব্যতিরেকে প্রতিষ্ঠান প্রধান ও কমিটি কর্তৃক কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ (এমপিও) দেয়া হচ্ছে না এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। বিধি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা শিক্ষক কর্মচারীদের প্রদান না করার এখতিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা কমিটিকে দেয়া হয়নি। এমনকি কোনো শিক্ষক-কর্মচারীকে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে কমিটি কর্তৃক সাময়িক বরখাস্ত করা হলে তার খোরপোষ ভাতাও বন্ধ করা যাবে না।

কর্মরত শিক্ষক কর্মচারীর বেতন-ভাতা প্রাপ্তি নিশ্চিত করার জন্য এমপিও নীতিমালায় স্বাক্ষরকারী এবং প্রতিস্বাক্ষরকারীর একাধিক বিকল্প রাখা হয়েছে। যেমন, সুপার বা অধ্যক্ষ না থাকলে সহ. সুপার বা উপাধ্যক্ষ এবং সহ.সুপার বা উপাধাক্ষ্য না থাকলে জোষ্ঠ্য শিক্ষককে বেতন বিলে স্বাক্ষর এবং সভাপতির অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার বা অতিরিক্ত জেলা প্রশাসক বা জেলা প্রশাসক কে প্রতিস্বাক্ষর করার ক্ষমতা দেয়া হয়েছে। কর্মরত শিক্ষক- কর্মচারীর বেতন না দেয়া বিধিবহির্ভূত এবং অনভিপ্রেত। এছাড়া কোনো শিক্ষক-কর্মচারীকে সাময়িক বহিষ্কার করা হলে তা সর্বোচ্চ ৬ মাসের মধ্যে নিস্পত্তি বরখাস্ত আদেশ প্রত্যাহার বা স্থায়ী বরখাস্ত করার বিধান রয়েছে যা প্রতিপালিত হচ্ছে না। প্রাতিষ্ঠানিক শৃংখলার সুবিধার্থে বর্ণিত বিধান প্রতিপালন অত্যন্ত জরুরি।

এমন পরিস্থিতিতে, প্রাতিষ্ঠানিক শৃংখলার সুবিধার্থে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা প্রাপ্তি নিশ্চিত করার জন্য নির্দেশনা দেয়া। এ নির্দেশনা পালন না করলে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত, সর্বশেষ পরিমার্জিত)’ অনুসারে প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে। মাদরাসা শিক্ষা বোর্ড প্রবিধানমালা ২০০৯ এর অনুচ্ছেদ ৩৮ অনুসারে কমিটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com