1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| ভোর ৫:১৭|
শিরোনামঃ
বরিশাল সদর-৫ ; ধানের শীষের পক্ষে মহানগর ছাত্রদল নেতা মিঠুর গণসংযোগ ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী বিচ্ছিন্ন জনপদকে উন্নয়নের সোপানে পরিণত করা হবে : বরিশালে জামায়াত আমির তারেক রহমানের বরিশাল সফরের মধ্য দিয়ে ২১ আসনেই বিজয়ের দামামা বেজে উঠেছে’ বাবুগঞ্জের ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় গণসংযোগ করছেন, হাত পাখায় ভোট চান উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম বিএনজেএফ-এর আজীবন সদস্যপদ সনদ পেলেন সাংবাদিক সুব্রত বিশ্বাস তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী ঘোষণা, ভোলা-বরিশাল সেতু নির্মাণে দৃঢ় প্রত্যয়ে নির্বাচনী মাঠে এগিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ শুক্রবার মেহেন্দিগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির, দাঁড়িপাল্লা সমর্থকদের উচ্ছাস বাবুগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযান: শীর্ষ সন্ত্রাসী ‘গলাকাটা প্যাদা’সহ পাঁচজন আটক তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে যুবদল নেতা রিয়াজের মানবিকতা ও শৃঙ্খলার দৃষ্টান্ত—নেতাকর্মীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

তারেক রহমানের বরিশাল সফরের মধ্য দিয়ে ২১ আসনেই বিজয়ের দামামা বেজে উঠেছে’

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯ বার পড়েছেন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে বরিশাল বিভাগের ২১টি আসনেই ধানের শীষের বিজয়ের দামামা বেজে উঠেছে৷

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলী হাউজিং, বাসস্ট্যান্ডসহ আশপাশ এলাকায় সদর-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

রহমাতুল্লাহ বলেন, বরিশাল বিভাগের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী। অতীতে তারা ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করেছে, নিরপেক্ষ নির্বাচন হলে এবারও মানুষ ধানের শীষের পক্ষেই রায় দেবে।

 

তিনি আরও বলেন, বর্তমান নির্বাচনে বিএনপি ছাড়া রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ কোনো শক্তিশালী রাজনৈতিক দল নেই। অভিজ্ঞতা ছাড়া কোনো দল দেশের দায়িত্ব নিতে পারে না।

তিনি দাবি করেন, ৪ ফেব্রুয়ারির তারেক রহমানের নির্বাচনী সমাবেশ ছিল বরিশালের ইতিহাসের অন্যতম বড় সমাবেশ। ওই সমাবেশে তারেক রহমানের বক্তব্যে মানুষ অনুপ্রাণিত হয়েছে এবং শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়াকে সম্মান জানাতে বরিশালের ২১টি আসনই ধানের শীষকে উপহার দিতে চায়।

মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজীক দাইয়ান ইশতীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম তপন, মহানগর ছাত্রদল নেতা বাপ্পি, ওয়ার্ড বিএনপি নেতা রাজিব মোল্লা, তুহিন, জুলাই যোদ্ধা শানু আকন, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবীন, ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা ইমন, সৌরভ, রিয়াদ, সাগর, মাসুদ রানা প্রমুখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com
EngineerBD-Jowfhowo