1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| ভোর ৫:০৭|
শিরোনামঃ
বরিশাল সদর-৫ ; ধানের শীষের পক্ষে মহানগর ছাত্রদল নেতা মিঠুর গণসংযোগ ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী বিচ্ছিন্ন জনপদকে উন্নয়নের সোপানে পরিণত করা হবে : বরিশালে জামায়াত আমির তারেক রহমানের বরিশাল সফরের মধ্য দিয়ে ২১ আসনেই বিজয়ের দামামা বেজে উঠেছে’ বাবুগঞ্জের ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় গণসংযোগ করছেন, হাত পাখায় ভোট চান উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম বিএনজেএফ-এর আজীবন সদস্যপদ সনদ পেলেন সাংবাদিক সুব্রত বিশ্বাস তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী ঘোষণা, ভোলা-বরিশাল সেতু নির্মাণে দৃঢ় প্রত্যয়ে নির্বাচনী মাঠে এগিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ শুক্রবার মেহেন্দিগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির, দাঁড়িপাল্লা সমর্থকদের উচ্ছাস বাবুগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযান: শীর্ষ সন্ত্রাসী ‘গলাকাটা প্যাদা’সহ পাঁচজন আটক তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে যুবদল নেতা রিয়াজের মানবিকতা ও শৃঙ্খলার দৃষ্টান্ত—নেতাকর্মীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল –৬ (বাকেরগঞ্জ) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেছেন, দীর্ঘ বছর যাবত বাকেরগঞ্জে অনেক মন্ত্রী এমপি এসেছেন। কিন্তু জনগণের ভাগ্যের কোন পরিবর্তন আসেনি। কেননা এখনো বাকেরগঞ্জের অনেক এলাকায় যেতে বেগ পেতে হয়। রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা খুবই নাজুক। এবারের নির্বাচনে যদি জনগণ আমাকে দায়িত্ব দেয় তাহলে প্রথমেই এসব কাজে মন দেব। ৬ ফেব্রুয়ারী শুক্রবার মেহেন্দিগঞ্জে জামায়াত আমিরের সমাবেশে যোগদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাহমুদুন্নবী বলেন, এদেশের প্রতিটি ইঞ্চি মাটি কনা সুজলা সুফলা শস্য শ্যামলে ভরে দিয়েছেন আল্লাহ আমাদেরকে ভালবেসে অগণিত নেয়ামত দিয়েছেন, ৫৪ বছর এই দেশটা স্বাধীন হয়েছে সেই থেকেই তো বাকেরগঞ্জে এমপি আসছে গেছে বিভিন্ন মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে বলেছেন আপনাদের ভাগ্য পরিবর্তন করবেন সামাজিক বৈষম্য দূর করিবেন মানুষের অভাব মোচন করিবেন,কিন্ত অতীতের কোনো প্রতিনিধি ই এলাকার রাস্তাঘাট শিক্ষা ব্যবস্থা আপনাদের নিরাপত্তা কোনোটিই দিতে পারেননি ব্যর্থ হয়েছেন। এবার আপনাদের সময় এসেছে ন্যায় ও ইনসাফের পক্ষে একজন সৎ ও আদর্শবান ব্যক্তির পক্ষে সমাজের অবহেলিত ও চোর ডাকাত দালাল মুক্ত একটি সমাজ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয় যুক্ত করবেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান জনসমাবেশে বাকেরগঞ্জের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। এ সময় হাজার হাজার জনতা সমস্বরে দাঁড়িপাল্লার স্লোগান দেয়। সেই মঞ্চে বরিশালের ১১ দলীয় জোটের অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com
EngineerBD-Jowfhowo