1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
রাষ্ট্রপতির সঙ্গে ছারছীনা দরবার শরীফের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে পীর সাহেব চরমোনাই’র বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান বৃষ্টি উপেক্ষা করে দিনভর নানা আয়োজনে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে প্রাক্তন ছাত্র সমিতির ব্যাপক আয়োজনে আগামীকাল উদযাপিত হবে ৫৮তম এস.বি.এম.সি. ডে জনগণের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জিয়াউদ্দিন সিকদারের মুলাদীতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত তিন পরিবার পেল এলএ চেক, জমির দখল হস্তান্তর হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত

আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়েছেন

নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ মানবসম্পদ গড়ার প্রত্যয় আলোকিত, নৈতিক ও মানবিক আগামী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আল-আযহার ইনস্টিটিউট ফাউন্ডেশন। রাজধানীর মিরপুর-১০ এলাকার তাজমহল কনভেনশন হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষানুরাগী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার মাহমুদিয়া ইউনিভার্সিটির উপসহকারী অধ্যাপক ও ইংলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উম্মে কাইরাতি সায়েম। বক্তব্যে তিনি আলোকিত প্রজন্ম গড়ে তুলতে নৈতিক শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন পাকিস্তানের সিন্ধ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ওয়াফি মানসুর বুড়িরো এবং হংকং পলিটেকনিকের বিভাগীয় প্রধান ড. টং কা ম্যান ইসতার। বিদেশি শিক্ষাবিদদের উপস্থিতি অনুষ্ঠানটিতে আন্তর্জাতিক মাত্রা যোগ করে।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা শাখার সদস্যসচিব, সাংবাদিক ইউনিয়ন বরিশাল জেলার সদস্য এবং উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস। তিনি আল-আযহার ইনস্টিটিউটের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নতুন প্রজন্মকে গড়ে তোলার এমন উদ্যোগ সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মো. আলহাজ ফরিদ আহমেদ (BSS, MSS, MPS, PhD, CSR), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা শাখার সেক্রেটারি জেনারেল ও যুগ্ম আহ্বায়ক এবং বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলাই হবে এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আযহার ইনস্টিটিউট ফাউন্ডেশনের চেয়ারম্যান জিয়াউল আহসান আযহারী। সভাপতির বক্তব্যে তিনি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষা কার্যক্রম ও লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, কোরআন-সুন্নাহর আলোকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে আগামী প্রজন্মকে বিশ্বদরবারে যোগ্য ও দক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় আল-আযহার ইনস্টিটিউট।

সন্ধ্যা ৬টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ক্ষুদে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা। তাদের কণ্ঠে গজল, পবিত্র কোরআন তেলাওয়াত ও কোরআনের অনুবাদ উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। শিশুদের আত্মবিশ্বাসী পরিবেশনা অনুষ্ঠানে এক আবেগঘন ও আনন্দমুখর পরিবেশের সৃষ্টি করে। এ ছাড়া আয়োজন করা হয় বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক ও শিক্ষামূলক পরিবেশনা।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের সম্মানে প্রায় ৩০০ জনের রাতের খাবারের আয়োজন করা হয়। পরিশেষে অতিথিদের দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আয়োজকরা জানান, আল-আযহার ইনস্টিটিউট কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং নৈতিকতা, মানবিকতা, ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে আলোকিত মানুষ গড়ে তোলার একটি আদর্শ শিক্ষামূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com