1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৬:৪১|
শিরোনামঃ
মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মহিপুরে মক্তবের শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ‘সম্রাট রিপন’ গ্রেফতার, স্বস্তিতে পটুয়াখালীবাসী যোগ্যতা না থাকলেও ‘অ্যাসেসর’! নিজেই ফাইল বানিয়ে পদ বাগালেন বিসিসির কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ দাওয়ের কোপে রক্তাক্ত বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুজন , ঘরে ঢুকে টাকা-স্বর্ণ লুট! সন্ত্রাসী নাসির হাওলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা ; আসামিরা  ধরাছোঁয়ার বাইরে  আজ তরুণ সাংবাদিক আল আমিন গাজী শুভ জম্মদিন পটুয়াখালীতে জেলা কৃষক দলের মতবিনিময় সভা প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী

১৬ বছর পর ভোলা প্রেসক্লাবে নতুন নেতৃত্ব: নবনির্বাচিত কমিটিকে বরিশাল সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক 

দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত ভোলা প্রেসক্লাবের বহুল প্রতীক্ষিত নির্বাচনে সভাপতি হিসেবে অ্যাডভোকেট নজরুল হক অনু এবং সাধারণ সম্পাদক হিসেবে নাসির লিটন নির্বাচিত হওয়ায় নবগঠিত কার্যকরী কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) আওতাভুক্ত বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন ও সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হীরা স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়।

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন পর একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন নেতৃত্ব ভোলা প্রেসক্লাবকে তার হারানো গৌরব ও ঐতিহ্যের ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হবে। একইসঙ্গে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখতে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও উল্লেখ করেন, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে ভোলা প্রেসক্লাব ভবিষ্যতে সাংবাদিকতার মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে, এমনটাই প্রত্যাশা বরিশাল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের।

নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করে সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com