1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ২:১৭|
শিরোনামঃ
মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মহিপুরে মক্তবের শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ‘সম্রাট রিপন’ গ্রেফতার, স্বস্তিতে পটুয়াখালীবাসী যোগ্যতা না থাকলেও ‘অ্যাসেসর’! নিজেই ফাইল বানিয়ে পদ বাগালেন বিসিসির কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ দাওয়ের কোপে রক্তাক্ত বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুজন , ঘরে ঢুকে টাকা-স্বর্ণ লুট! সন্ত্রাসী নাসির হাওলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা ; আসামিরা  ধরাছোঁয়ার বাইরে  আজ তরুণ সাংবাদিক আল আমিন গাজী শুভ জম্মদিন পটুয়াখালীতে জেলা কৃষক দলের মতবিনিময় সভা প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী

স্থানীয় যুব সংগঠন ও কমিউনিটি গ্রুপের সাথে সংযোগ স্থাপন এবং যুব নেটওয়ার্ক গঠন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার পড়েছেন

ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের আওতায় “স্থানীয় যুব ও SRHR নেটওয়ার্ক গঠন” কার্যক্রমের অংশ হিসেবে আভাস প্রশিক্ষন কেন্দ্রে ৮ এপ্রিল “Establishing connections with local youth organizations and community groups and forming a youth network” শীর্ষক একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকটি বরিশালে উন্নয়নমূলক সংগঠন এ্যাসোসিয়েশন অব ভলান্টারি এ্যাকশনস ফর সোসাইটি (আভাস) এর বাস্তবায়নে ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের আওতায়, রেডঅরেঞ্জ এর উদ্যোগে এবং অ্যামপ্লিফাই চেইঞ্জ এর সহায়তায় অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে স্থানীয় সেচ্ছাসেবি যুব সংগঠন এর প্রতিনিধি এবং বরিশাল বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উম্মে সাইফুননেছা লাকি, ডিরেক্টর ফিন্যান্স এন্ড এডমিন,আভাস, প্রোগ্রামে নিদিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন নাসরিন খানম, রিসোর্স পার্সন এবং মোঃ শহিদুল ইসলাম, ডিরেক্টর এ্যাডভোকেসি এবং কমিশনিকেশন, আভাস। বক্তারা যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR), জেন্ডার সমতা, কৈশোরকালীন স্বাস্থ্য,বাল্য-বিবাহ এবং সামাজিক সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।
অংশগ্রহণমূলক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে যুব সংগঠন এবং যুবদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং একটি কার্যকর যুব নেটওয়ার্ক গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, যুবদের সক্রিয় অংশগ্রহন স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সকলের মাঝে সচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে । আজকের যুবরা আগামীদিনের নেত্রীত্ব দিবে, যুবরা নিজ পরিবার থেকেই সচেনতনতা র্মূলক কার্যক্রম শুরু করার কথা বলেন। যাতে নিজ পরিবারের সচেতনতার উদাহরন অন্যকে দিতে পারে।
বৈঠকের শেষে আভাসের ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের প্রোজেক্ট অফিসার ময়ুরী আক্তার টুম্পা অংশগ্রহণকারীদের সাথে SRHR বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার পরিকল্পনা তৈরি করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com