1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
টিকিট ছাড়াই মিলছে সরকারি ওষুধ! বরিশাল সদর হাসপাতালে স্বজনপ্রীতি ও জালিয়াতির অভিযোগ!  স্টাফের আত্মীয় পরিচয়ে একাধিকবার ওষুধ সংগ্রহ, সরকারি ওষুধ বাইরে বিক্রির সন্দেহ; চিকিৎসাসেবা নিয়েও উঠেছে প্রশ্ন সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদারকে মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও অভিনন্দন বরিশালে সাকুরা পাম্পের ক্যান্টিনে যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, প্রতিবাদ করায় অন্য যাত্রীরাও হয়রানির শিকার বরিশালে হার্ট অ্যাটাক মানেই কি মৃত্যুর সঙ্গে সময়ের লড়াই? টাকা থাকলেও মিলছে না জীবন বাঁচানোর জরুরি চিকিৎসা! মরহুম অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ, স্মৃতিচারণে আবেগাপ্লুত সন্তান ফুলেল ভালোবাসায় সিক্ত ইতালি প্রবাসী হাবিব, ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী বরিশাল বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে তসলিম উদ্দিন ও নাসির উদ্দিন রুমন গৌরনদীতে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আটক

শোকের ছায়া বরিশালের গণমাধ্যম অঙ্গনে : চিরবিদায় নিলেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টু

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩৮৩ বার পড়েছেন
বরিশালের গণমাধ্যম, আইন অঙ্গন ও সামাজিক পরিমণ্ডলের অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তি, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বরিশাল আদালতের সাবেক সরকারি কৌশুলী (জিপি) অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু আর নেই।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

অ্যাডভোকেট মন্টুর মৃত্যুতে বরিশালের সাংবাদিক সমাজ, আইনজীবী মহল ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, মানবিকতা ও নেতৃত্বগুণের মাধ্যমে সকলের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। বরিশাল প্রেসক্লাব ও আইনজীবী সমিতিতে তাঁর অবদান আজও স্মরণীয় হয়ে থাকবে। নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে “দৈনিক বরিশাল মুখপত্র” পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com