1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৬:৪৩|
শিরোনামঃ
মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মহিপুরে মক্তবের শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ‘সম্রাট রিপন’ গ্রেফতার, স্বস্তিতে পটুয়াখালীবাসী যোগ্যতা না থাকলেও ‘অ্যাসেসর’! নিজেই ফাইল বানিয়ে পদ বাগালেন বিসিসির কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ দাওয়ের কোপে রক্তাক্ত বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুজন , ঘরে ঢুকে টাকা-স্বর্ণ লুট! সন্ত্রাসী নাসির হাওলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা ; আসামিরা  ধরাছোঁয়ার বাইরে  আজ তরুণ সাংবাদিক আল আমিন গাজী শুভ জম্মদিন পটুয়াখালীতে জেলা কৃষক দলের মতবিনিময় সভা প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী

রফিক সিন্ডিকেটের ‘ওয়ান-টেন’ জুয়ার জালে বন্দি বরিশাল নগরী: নিঃস্ব পরিবার, আতঙ্কে জনপদ—নীরব কেন আইনশৃঙ্খলা বাহিনী?

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার পড়েছেন

বিশেষ প্রতিবেদক
বরিশাল নগরীতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে অবৈধ ‘ওয়ান-টেন’ জুয়ার দৌরাত্ম্য। অভিযোগ উঠেছে, রফিক নামে এক প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে গড়ে ওঠা একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় এই জুয়ার আসর পরিচালনা করে আসছে। এতে প্রতিদিনই সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ, আর ধীরে ধীরে নিঃস্ব হয়ে পড়ছে অসংখ্য পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন স্পট—বিশেষ করে চাঁদমারি, হাসপাতাল রোড, বান্দরোড ও আশপাশের এলাকায় গোপনে বসছে ‘ওয়ান-টেন’ জুয়ার বোর্ড। প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে এই অবৈধ কার্যক্রম। এতে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, এমনকি উঠতি বয়সী তরুণরাও দ্রুত জড়িয়ে পড়ছে এই ভয়াবহ নেশায়।

ভুক্তভোগী একাধিক পরিবার অভিযোগ করে জানান, তাদের স্বজনরা প্রথমে বিনোদনের ছলে এই জুয়ায় জড়িয়ে পড়লেও পরে তা নেশায় পরিণত হয়। একপর্যায়ে সংসারের সঞ্চয়, গয়না, এমনকি জমিজমাও বিক্রি করে জুয়ার টাকার যোগান দিতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন অনেকে। এতে পরিবারে সৃষ্টি হচ্ছে অশান্তি, ভাঙছে সংসার, বাড়ছে সামাজিক অস্থিরতা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, এই সিন্ডিকেটের সদস্যরা অনেক সময় জোরপূর্বক কিংবা প্রলোভন দেখিয়ে নতুন খেলোয়াড় সংগ্রহ করে। কেউ খেলতে অস্বীকৃতি জানালে তাদের নানা ধরনের ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এত বড় পরিসরে জুয়ার আসর চললেও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল। স্থানীয়দের দাবি, প্রশাসনের কিছু অসাধু সদস্যের মদদ ছাড়া এতদিন ধরে প্রকাশ্যে এমন অবৈধ কার্যক্রম চালানো সম্ভব নয়।

এ বিষয়ে একাধিকবার অভিযোগ করা হলেও দৃশ্যমান কোনো অভিযান বা কঠোর ব্যবস্থা দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে। ফলে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে জুয়া সিন্ডিকেটটি।

সমাজ বিশ্লেষকরা বলছেন, দ্রুত এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে বরিশাল নগরীতে সামাজিক অবক্ষয় মারাত্মক আকার ধারণ করবে। তরুণ প্রজন্ম ধ্বংসের মুখে পড়বে এবং অপরাধ প্রবণতা বাড়বে বহুগুণে।

এদিকে সাধারণ জনগণ অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জুয়া বন্ধে নিয়মিত অভিযান, জড়িতদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

সচেতন মহলের প্রশ্ন—রফিক সিন্ডিকেটের এই দৌরাত্ম্যের শেষ কোথায়? প্রশাসন কি জাগবে, নাকি চলতেই থাকবে এই সর্বনাশের খেলা?

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com