1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ১২:৪৬|
শিরোনামঃ
এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার! বরিশালে সকাল ৯টার সরকারি অনুষ্ঠান, এমপি এলেন দুপুর ২টা ৪৬ মিনিটে পৌনে ৬ ঘণ্টা অপেক্ষায় ক্ষুব্ধ শত শত কৃষক; সরকারি কর্মসূচির ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন স্কুলের শিশু খাদ্য রুটির ভিতরে আস্ত ব্লেড বরিশাল টাউনহলে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা শুক্রবার সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বরিশালে এনসিপি নেতাকে জামায়াত নেতার হুমকির অভিযোগ বাবুগঞ্জের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় কর্মদিবসেই অনুপস্থিত সহকারী প্রকৌশলী সুমন, সেবাপ্রত্যাশীদের ভোগান্তি!

বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার বড় ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলা, বিচারের দাবি

মহিউদ্দিন খান রানা, বাবুগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত সময় রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১০২ বার পড়েছেন

বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেনের বড় ভাই মোঃ নাসির হাওলাদারের (৬০) ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ জুন ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১০টায় বরিশাল এয়ারপোর্ট থানাধীন খানপুরা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাসির হাওলাদার খানপুরা এলাকার মৃত আব্দুল মতলেব হাওলাদারের ছেলে।

অভিযোগে উল্লেখ করা হয়, নাসির হাওলাদারের মেজ ভাইয়ের ছেলে মাহিনের কাছে অভিযুক্ত ফয়সাল মল্লিক (২৮), পিতা: আব্দুর রব মল্লিক, সাং: খানপুরা, থানা: এয়ারপোর্ট, বরিশাল ৫ হাজার টাকা দাবি করেন। এ বিষয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত ফয়সাল মল্লিক মাহিনকে মারধর করেন এবং তার মোটরসাইকেল ভাঙচুর করেন।

পরবর্তীতে নাসির হাওলাদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি তাকে এলোপাতাড়িভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তার বাম হাত ও বুকের ডান পাশে গুরুতর জখম হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগের ১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com