1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:৩৪|
শিরোনামঃ
কোলচরে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফতাব হোসেনকে শেষ শ্রদ্ধা, প্রদান করা হলো গার্ড অব অনার বরিশালে নগরীতে রাতে গ্রেফতার ছাত্রলীগের সাবেক নেতা মুন্না, রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল চরকাউয়ায় মাদক বিরোধী মানববন্ধন দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকায় নিয়োগ পেয়েছেন সুমন হক জুয়েল মামলায় হতাশ নন মুফতি ফয়জুল করীম, চাইবেন না জামিন বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের বিরুদ্ধে অপপ্রচার,সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা বাবুগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৯৩ বার পড়েছেন

বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন পশ্চিম ইছাকাঠী এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানাধীন ২৯ নং ওয়ার্ডের পশ্চিম ইছাকাঠী এলাকার তেতুলতলা অমৃত কার্টুন ফ্যাক্টরির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মো: রাজু হাওলাদার (৩২), পিতা- মো: জলিল হাওলাদার, মাতা- মেরী বেগম এবং মো: সুমন হাওলাদার (৪৩), পিতা- মৃত আবদুল বারেক হাওলাদার, মাতা- তাছলিমা বেগম। তারা উভয়েই বরিশাল সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দা আমতলা এলাকার বাসিন্দা।
অভিযানে অংশ নেন এসআই আকতার হোসেন, এএসআই সুমন মিয়া ও এএসআই সুজন। পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত তৎপরতার মাধ্যমে তাদের আটক করা হয়েছে।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান জানান, মাদক নির্মূলে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে তিনি জানান।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com