1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৪৪|
শিরোনামঃ
মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মহিপুরে মক্তবের শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ‘সম্রাট রিপন’ গ্রেফতার, স্বস্তিতে পটুয়াখালীবাসী যোগ্যতা না থাকলেও ‘অ্যাসেসর’! নিজেই ফাইল বানিয়ে পদ বাগালেন বিসিসির কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ দাওয়ের কোপে রক্তাক্ত বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুজন , ঘরে ঢুকে টাকা-স্বর্ণ লুট! সন্ত্রাসী নাসির হাওলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা ; আসামিরা  ধরাছোঁয়ার বাইরে  আজ তরুণ সাংবাদিক আল আমিন গাজী শুভ জম্মদিন পটুয়াখালীতে জেলা কৃষক দলের মতবিনিময় সভা প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী

নতুন নেতৃত্বে ছাত্রদল, বরিশালে রাজপথে উচ্ছ্বাস—মহানগর ও জেলায় আহ্বায়ক কমিটি ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ৩ মে, ২০২৬
  • ৭৯ বার পড়েছেন

বরিশাল মহানগর ও জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে ঘিরে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। কেন্দ্রীয় সংসদের এই ঘোষণার পরপরই নেতাকর্মীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, যা নতুন করে সংগঠনে প্রাণসঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঘোষণা অনুযায়ী, বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এনামুল হাসান তাসনিম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মাহামুদ হাসান তানজিল এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাভিদ রহমান খান (তুষার)। এছাড়া যুগ্ম আহ্বায়ক পদে অন্তর্ভুক্ত হয়েছেন একাধিক তরুণ নেতা, যারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

অন্যদিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন তৌফিকুল ইসলাম (ইমরান) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আল আমীন মৃধা। জেলা কমিটিতেও স্থান পেয়েছেন অভিজ্ঞ ও উদীয়মান নেতাদের সমন্বয়ে একটি শক্তিশালী টিম।

কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই বরিশাল মহানগর ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। তারা প্রথমে সদর রোডে আনন্দ মিছিল বের করেন এবং পরে এক সমাবেশের মাধ্যমে নতুন নেতৃত্বকে স্বাগত জানান।

কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রের কাছে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন এই নেতৃত্বের হাত ধরে বরিশালে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com