1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
টিকিট ছাড়াই মিলছে সরকারি ওষুধ! বরিশাল সদর হাসপাতালে স্বজনপ্রীতি ও জালিয়াতির অভিযোগ!  স্টাফের আত্মীয় পরিচয়ে একাধিকবার ওষুধ সংগ্রহ, সরকারি ওষুধ বাইরে বিক্রির সন্দেহ; চিকিৎসাসেবা নিয়েও উঠেছে প্রশ্ন সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদারকে মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও অভিনন্দন বরিশালে সাকুরা পাম্পের ক্যান্টিনে যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, প্রতিবাদ করায় অন্য যাত্রীরাও হয়রানির শিকার বরিশালে হার্ট অ্যাটাক মানেই কি মৃত্যুর সঙ্গে সময়ের লড়াই? টাকা থাকলেও মিলছে না জীবন বাঁচানোর জরুরি চিকিৎসা! মরহুম অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ, স্মৃতিচারণে আবেগাপ্লুত সন্তান ফুলেল ভালোবাসায় সিক্ত ইতালি প্রবাসী হাবিব, ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী বরিশাল বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে তসলিম উদ্দিন ও নাসির উদ্দিন রুমন গৌরনদীতে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আটক

ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৩৮ বার পড়েছেন

জামাল কাড়াল, স্টাফ রিপোর্টার

ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর শনিবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে ২৬ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী এবং রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ, বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের ২৬ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি কবির খানের সভাপতিত্বে এবং সংগঠনের বরিশাল জেলা শাখার সংগঠক রমজান আকনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক কমরেড ডা. মনীষা চক্রবর্ত্তী, ২৬ নম্বর ওয়ার্ড শাখার সদস্য মো. জসীম উদ্দিন এবং গ্লোবাল ক্যাপসুল লিমিটেড শ্রমিক ইউনিয়নের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত।

নিহত নাজমুলের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তাঁর বাবা মো. রসিদ মোল্লা, মা মোসা. সালমা বেগম ও স্ত্রী মোসা. নিপা বেগম। এ সময় সংগ্রাম পরিষদের কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য দেন ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৩ জুন থেকে ইজিবাইক চালক নাজমুল নিখোঁজ ছিলেন। পরে ১৫ জুন কালিজিরা নদীর পাড়ে মুন্সিবাড়ির সামনে তাঁর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের পাঁচ মাস অতিবাহিত হলেও তাঁদের অভিযোগ অনুযায়ী, মামলার প্রধান আসামিদের এখনো গ্রেফতার করা হয়নি।

বক্তারা আরও বলেন, নাজমুল হত্যার বিচার না হওয়া শুধু ইজিবাইক চালকদের নিরাপত্তার জন্যই উদ্বেগজনক নয়, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও আন্তরিকতা নিয়েও প্রশ্ন তৈরি করছে। তাঁদের অভিযোগ, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে নাজমুলের পরিবারকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে, যাতে তারা এলাকা ছেড়ে চলে যায়। এমন পরিস্থিতিতে এলাকাবাসী নিহতের পরিবারের পাশে থেকে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন। তবে আসামিদের গ্রেফতারে প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বক্তারা জানান, নিহত নাজমুলের মাত্র নয় মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বাবাকে হারিয়ে শিশুটির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি শিশুটির ভবিষ্যৎ সুরক্ষায় প্রয়োজনীয় দায়িত্ব নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

সমাবেশ থেকে অবিলম্বে নাজমুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভকারীদের দাবি, নাজমুল হত্যার বিচার নিশ্চিত করতে হবে, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং নিহতের অসহায় পরিবারের নিরাপত্তা ও শিশুকন্যার ভবিষ্যৎ সুরক্ষায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com