1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
টিকিট ছাড়াই মিলছে সরকারি ওষুধ! বরিশাল সদর হাসপাতালে স্বজনপ্রীতি ও জালিয়াতির অভিযোগ!  স্টাফের আত্মীয় পরিচয়ে একাধিকবার ওষুধ সংগ্রহ, সরকারি ওষুধ বাইরে বিক্রির সন্দেহ; চিকিৎসাসেবা নিয়েও উঠেছে প্রশ্ন সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদারকে মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও অভিনন্দন বরিশালে সাকুরা পাম্পের ক্যান্টিনে যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, প্রতিবাদ করায় অন্য যাত্রীরাও হয়রানির শিকার বরিশালে হার্ট অ্যাটাক মানেই কি মৃত্যুর সঙ্গে সময়ের লড়াই? টাকা থাকলেও মিলছে না জীবন বাঁচানোর জরুরি চিকিৎসা! মরহুম অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ, স্মৃতিচারণে আবেগাপ্লুত সন্তান ফুলেল ভালোবাসায় সিক্ত ইতালি প্রবাসী হাবিব, ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী বরিশাল বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে তসলিম উদ্দিন ও নাসির উদ্দিন রুমন গৌরনদীতে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আটক

বরিশাল কোতোয়ালি মডেল থানায় নতুন ওসি মনিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৩৮৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম। একই সঙ্গে বর্তমান ওসি মো. আল মামুন উল ইসলামকে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)তে ওসি হিসেবে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

নতুন দায়িত্বে মনিরুল ইসলাম কোতোয়ালি মডেল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারসহ নগরবাসীকে পুলিশি সেবা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

বরিশাল কোতোয়ালি মডেল থানার বর্তমান ওসি আল মামুন উল ইসলাম দায়িত্ব পালনকালে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিভিন্ন অভিযানে নেতৃত্ব দিয়েছেন। চলতি বছরের সেপ্টেম্বরেও বিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ও অপরাধ দমন কার্যক্রম নিয়ে তিনি গণমাধ্যমে বক্তব্য দেন।

এর আগে ২০২৫ সালের ৬ ডিসেম্বর আল মামুন উল ইসলাম বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি হিসেবে যোগদান করেন। তার আগে তিনি বিএমপির এয়ারপোর্ট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, নবাগত ওসি মনিরুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর কোতোয়ালি মডেল থানার কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নগরীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি, মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিত করাই হবে নতুন ওসির অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com