1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১১:১১|
শিরোনামঃ
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা বাবুগঞ্জে সালিশ বানিজ্য ও মাদক জুয়া প্রতিরোধ পরিষদের আত্নপ্রকাশ ঝালকাঠিতে ‘উই ক্যান চেঞ্জ’–এর ব্যতিক্রমী উদ্যোগ: ৫ জুন দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প, মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ বাকেরগঞ্জের চরামদ্দির কুদ্দুস হত্যা মামলায় বিচার ধামাচাপার চেষ্টার অভিযোগ: ৩০ লাখ টাকার গোপন বৈঠক, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও অধরা আসামিরা!

বরিশালে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে র‌্যালী ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পড়েছেন

বিশ্ব খাদ্য দিবস ২০২৫ উপলক্ষ্যে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি এবং প্রান্তজন, বাংলাদেশের সকল মানুষের খাদ্য অধিকার নিশ্চিত করতে ‘খাদ্য অধিকার আইন’ প্রণয়নের দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালী করে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে বলা হয়েছে, খাদ্য মানুষের মৌলিক চাহিদা হলেও, এটি এখনো মৌলিক অধিকারের মর্যাদা পায়নি। বাংলাদেশ সংবিধানের ১৫ (ক) অনুচ্ছেদে খাদ্যকে মৌলিক চাহিদা হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও, তা বাস্তবায়নে কোনো আইনি কাঠামো নেই। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ২০০৪ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রণীত ‘ভলেন্টারি গাইডলাইন অন দ্য রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন’ অনুসরণ করে ব্রাজিল, ভারত, নেপালসহ বিশ্বের অনেক দেশ খাদ্য অধিকার বিষয়ক আইন বা সাংবিধানিক বিধান গ্রহণ করেছে। বাংলাদেশেও ২০০৮ সাল থেকে নাগরিক সমাজের পক্ষ থেকে এই আইনের দাবি জানানো হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com