1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:০৫|
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ বরিশালে সাইবার মামলায় সাগরদী ধান গবেষনা সড়ক থেকে নারী আটক নগরীর কাকলীর মোড়ে মোবাইল সেলস সেন্টারে একবার নয়, দুই দফায় প্রতারণা, দোকান মালিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ নিউনেস ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী রাইসার সরকারি বৃত্তি অর্জন, সংবর্ধনা জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের রক্ষায় জীবনের ঝুঁকি নেওয়া এসআই আবুল বসার এখনও সাময়িক বরখাস্ত—ন্যায়বিচারের অপেক্ষায় এই মানবিক পুলিশ কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার উন্নয়নের ক্ষুধায় দক্ষিণাঞ্চল! প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রত্যাশা আগৈলঝাড়া থানায় হামলা: আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উদ্বোধনে যাচ্ছেননা প্রধানমন্ত্রী : বিএডিসির ব্যর্থতায় ক্ষুব্ধ চরকাউয়াবাসী বরিশালে মায়ের মামলায় ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেপ্তার

নিউনেস ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী রাইসার সরকারি বৃত্তি অর্জন, সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়েছেন

২০২৫ সালের ৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে গৌরব বয়ে এনেছে বরিশালের নিউনেস ল্যাবরেটরি স্কুলের মেধাবী শিক্ষার্থী রাইসা। তার এই কৃতিত্বে বিদ্যালয়জুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে। রাইসার এ সাফল্য বিদ্যালয়ের সাফল্যের মুকুটে আরও একটি উজ্জ্বল পালক যুক্ত করেছে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা।

বিদ্যালয়ের প্রিন্সিপাল মো. আতিকুল্লাহ জানান, ২০২৫ সালের ৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে রাইসার বৃত্তি অর্জন নিউনেস ল্যাবরেটরি স্কুল পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি বলেন, রাইসার এই সাফল্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তার মেধা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধ ভবিষ্যতে আরও বড় সাফল্য বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, রাইসা বড় হয়ে মানবকল্যাণে আত্মনিয়োগ করতে চায় এবং মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার স্বপ্ন দেখে। এমন মহৎ চিন্তা ও লক্ষ্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার। বিদ্যালয় পরিবার বিশ্বাস করে, সে একদিন তার স্বপ্ন পূরণ করে দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
রাইসার এই অনন্য অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com