1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত এনেস্থেসিওলজিস্টদের পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা; বিএমএসএফের প্রতিবাদ চরকাউয়া খেয়াঘাটে বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন ঐতিহ্যবাহী বরিশাল অঞ্চলের রূপান্তরে সরকারের দিকে তাকিয়ে জনগণ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ বরিশালে ৫শ’ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালের চাঁদপুরায় বশির হাওলাদারের জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের মারতে তেড়ে এলেন অভিযুক্তের স্ত্রী!

নিউনেস ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী রাইসার সরকারি বৃত্তি অর্জন, সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৯৫ বার পড়েছেন

২০২৫ সালের ৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে গৌরব বয়ে এনেছে বরিশালের নিউনেস ল্যাবরেটরি স্কুলের মেধাবী শিক্ষার্থী রাইসা। তার এই কৃতিত্বে বিদ্যালয়জুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে। রাইসার এ সাফল্য বিদ্যালয়ের সাফল্যের মুকুটে আরও একটি উজ্জ্বল পালক যুক্ত করেছে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা।

বিদ্যালয়ের প্রিন্সিপাল মো. আতিকুল্লাহ জানান, ২০২৫ সালের ৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে রাইসার বৃত্তি অর্জন নিউনেস ল্যাবরেটরি স্কুল পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি বলেন, রাইসার এই সাফল্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তার মেধা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধ ভবিষ্যতে আরও বড় সাফল্য বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, রাইসা বড় হয়ে মানবকল্যাণে আত্মনিয়োগ করতে চায় এবং মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার স্বপ্ন দেখে। এমন মহৎ চিন্তা ও লক্ষ্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার। বিদ্যালয় পরিবার বিশ্বাস করে, সে একদিন তার স্বপ্ন পূরণ করে দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
রাইসার এই অনন্য অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com