1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ২:৪৬|
শিরোনামঃ
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা বাবুগঞ্জে সালিশ বানিজ্য ও মাদক জুয়া প্রতিরোধ পরিষদের আত্নপ্রকাশ ঝালকাঠিতে ‘উই ক্যান চেঞ্জ’–এর ব্যতিক্রমী উদ্যোগ: ৫ জুন দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প, মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ বাকেরগঞ্জের চরামদ্দির কুদ্দুস হত্যা মামলায় বিচার ধামাচাপার চেষ্টার অভিযোগ: ৩০ লাখ টাকার গোপন বৈঠক, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও অধরা আসামিরা!

রুপাতলী বাস টার্মিনালে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ, আটক ২

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়েছেন

স্টাফ রিপোর্টারঃ
বরিশাল নগরীর রুপাতলী বাস টার্মিনালে টোকেনের নামে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রুপাতলী বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। বিক্ষোভে অংশ নিয়ে তারা দ্রুত চাঁদাবাজদের গ্রেপ্তার এবং এ ধরনের অবৈধ কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের দাবি জানান।

বিক্ষোভে উপস্থিত ছিলেন বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপের দপ্তর সম্পাদক সমির হোসেন এবং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে হাসান ও সোহাগ নামে দুইজনকে আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অভ্যন্তরীণ রুটের বাস থেকে ৫০ থেকে ১০০ টাকা করে টোকেনের নামে চাঁদা আদায় করে আসছিল।

এ ঘটনায় পরদিন বুধবার “নিউ অন্তরা ক্লাসিক লিঃ” পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক এম.ডি. ফিরোজ চৌধুরী কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, রুপাতলী গোলচত্বর এলাকায় সিটি কর্পোরেশনের ইজারার নাম ব্যবহার করে একটি চক্র নিয়মিত চাঁদাবাজি করছে। মো. হাসান হাওলাদার (৩৩), মো. আল আমিন হোসেন ওরফে জনি (৪৬), মো. লিমন (২৫), মো. ইমন (২২)সহ ২০-২৫ জনের একটি দল পরিবহন শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা গাড়ির চালক, সুপারভাইজার ও হেলপারদের সঙ্গে অশালীন আচরণ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও করা হয়েছে। এতে পরিবহন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে।

কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার নাসিমুল জানান, টোকেনের মাধ্যমে বিভিন্ন বাস থেকে টাকা সংগ্রহ করা হচ্ছিল।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন উল ইসলাম বলেন, “আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। তারা এখন পর্যন্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। অভিযোগের ভিত্তিতে বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ জানিয়েছে, অভিযোগে উল্লেখিত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com