1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ২:৫০|
শিরোনামঃ
বরিশালে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মৃত্যু, আহত শিশু গৌরনদীতে একদিনে পাগলা কুকুরের কামড়ে ১৪ জন আহত, এলাকায় আতঙ্ক বরিশালে যৌতুকের টাকার জন্য মাকে হারালো ১১ মাসের শিশু—টয়লেটে ঝুলন্ত লাশ, এটি আত্মহত্যা নয়, দাবি পরিবারের” বরিশালে রোগী ধরা দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: অভিযানের দাবিতে সরব ভুক্তভোগীরা বরিশালে শুরু হচ্ছে বাণিজ্য মেলা : ১০ মে শুভ উদ্বোধন, চলছে প্রস্তুতি নতুন নেতৃত্বে ছাত্রদল, বরিশালে রাজপথে উচ্ছ্বাস—মহানগর ও জেলায় আহ্বায়ক কমিটি ঘোষণা  বরিশালে সৌজন্য সাক্ষাতে উষ্ণতা—এমপি সরোয়ারকে ফুলেল শুভেচ্ছায় বরণ বেতার পরিচালকের বরিশাল নগরীতে আবাসিক হোটেলগুলোতে অবৈধ কার্যক্রম বন্ধে জোরালো অভিযান পরিচালনা করে প্রশংসায় ভাসছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ “কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু-স্বামীর দাবি আত্মহত্যা, তদন্তে নেমেছে পুলিশ” মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও বিএনপির নির্বাচনী সাফল্যে শুকরিয়া আদায়ে মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৫ বার পড়েছেন

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করায় শুকরিয়া আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বরিশাল নগরীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ জুমার নামাজের পর নগরীর বাজার রোডস্থ খাজা মাইনুদ্দিন মাদ্রাসা জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশ ও জাতির কল্যাণ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং নেতৃত্বের জন্য বিশেষ দোয়া করা হয়।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, সহ-সভাপতি জসিম উদ্দিন তালুকদার, সহ-সভাপতি সজীব গাজী, সহ-সভাপতি মোঃ রাসেল, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম শাকিল, হাতেমালী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আবীর হোসেন এবং মহানগর ছাত্রদল নেতা সোলেমান সুমন। এছাড়াও ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com