বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় গরু ব্যবসায়ী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা মো. দেলোয়ার চৌধুরীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বুধবার রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয় বৌসেরহাট বাজারের অদূরে বুধবার রাতে তাকে এলোপাতাড়ি তাকে কুপিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পাশের ওগল ক্ষেতে ফেলে রেখে যায় বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করেন। বর্তমানে মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, নিহত দেলোয়ার চৌধুরীর সঙ্গে তার আপন ভাই ও চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। স্থানীয়দের কেউ কেউ ফোরকান চৌধুরীসহ কয়েকজন আত্মীয়ের নাম সন্দেহভাজন হিসেবে উল্লেখ করেছেন, তবে এ বিষয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কাউকে অভিযুক্ত করা হয়নি।
স্থানীর আরো বলেন, ফোরকান চৌধুরী সহ চাচাতো ভাইয়ের ছেলে সবুজ চৌধুরী, রবিউল চৌধুরী ও ও কবির হোসেন চৌধুরী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে বলে তারা ধারণা করছে। পারিবারিক এই জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরত চলে আসছে। এরই ধারাবাহিকতায় হত্যাকাণ্ড ঘটতে পারে বলে স্থানীয় একাধিক সূত্রে জানিয়েছে।
ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, রাজনৈতিক কর্মী দেলোয়ার হোসেনের সাথে আওয়ামী লীগ নেতা জাকির চৌধুরী এবং তার ছোট ভাই কবির চৌধুরীর বিরোধ ছিল। সেই বিরোধে তাকে কুপিয়ে হত্যা করা হতে পারে।
ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতা মো. হাবিবুর রহমান মিন্টু বলেন, তিনি তারাবির নামাজে যাওয়ার পথে অটোরিকশা চালকদের কাছ থেকে একটি ক্ষেতে কিছু ভাসতে দেখার খবর পান। পরে বিষয়টি খতিয়ে দেখতে বলা হলে সেখানে একটি মরদেহ পাওয়া যায় বলে তাকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।