1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| ভোর ৫:০৯|
শিরোনামঃ
বরিশালে ‘পারাবাত-১৮’ লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, আহত ২ কৃষক রমজানে বরিশাল রুপাতলী মাছ বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধি: কারসাজি নাকি সরবরাহ সংকট? রমজানের মানবিক স্পর্শ: বরিশাল ১১ নং ওয়ার্ডে প্রবাসী হাবিবুর রহমান হাবিবের হাদিয়া বিতরণ রেঞ্জ ডিআইজি বরিশাল জেলা বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় অনুষ্ঠিত রায়পাশা কড়াপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, জমিজমা বিরোধ নিয়ে সন্দেহ — তদন্তে পুলিশ বরিশালে ইনফ্রা পলিটেকনিক দখলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে আ’লীগ নেতার ইন্ধনের অভিযোগ বরিশালে অনুমোদনহীন অটোরিকশা অবৈধ ভাবে চলাচলে সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ বাবুগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নেতৃবৃন্দের পক্ষ থেকে এমপি অ্যাডভোকেট জয়নাল আবেদীন-কে অভিনন্দন বরিশালে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও বিএনপির নির্বাচনী সাফল্যে শুকরিয়া আদায়ে মিলাদ ও দোয়া মাহফিল বরিশালে মসজিদে মসজিদে দোয়া-মোনাজাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিএনপি’র কর্মসূচি

বরিশালে ‘পারাবাত-১৮’ লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, আহত ২ কৃষক

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩ বার পড়েছেন

বরিশালের কীর্তনখোলা নদীতে ‘পারাবাত-১৮’ লঞ্চের ধাক্কায় একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে রিংকন (২৭) ও হোসেন (৩৮) নামে দুই কৃষক আহত হয়েছেন।

জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে চরবাড়িয়া এলাকা থেকে কৃষি উৎপাদনের উপকরণ- সার ও কীটনাশকসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নৌকাযোগে নদী পার হচ্ছিলেন তারা। এ সময় ‘পারাবাত-১৮’ লঞ্চটি নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা।
গুরুতর আহত রিংকনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, তার বুকে গুরুতর আঘাত লেগেছে। অপর আহত হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নৌকায় থাকা সার, কীটনাশক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নদীতে ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্তরা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, লঞ্চটি নৌকাটিকে দেখতে পেলেও ধাক্কা দেয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com
EngineerBD-Jowfhowo