1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| ভোর ৫:৩৫|
শিরোনামঃ
রায়পাশা কড়াপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, জমিজমা বিরোধ নিয়ে সন্দেহ — তদন্তে পুলিশ বরিশালে ইনফ্রা পলিটেকনিক দখলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে আ’লীগ নেতার ইন্ধনের অভিযোগ বরিশালে অনুমোদনহীন অটোরিকশা অবৈধ ভাবে চলাচলে সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ বাবুগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নেতৃবৃন্দের পক্ষ থেকে এমপি অ্যাডভোকেট জয়নাল আবেদীন-কে অভিনন্দন বরিশালে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও বিএনপির নির্বাচনী সাফল্যে শুকরিয়া আদায়ে মিলাদ ও দোয়া মাহফিল বরিশালে মসজিদে মসজিদে দোয়া-মোনাজাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিএনপি’র কর্মসূচি বিজয়ী রাজিব আহসানকে অভিনন্দন জানালেন পরাজিত আবদুল জব্বার নেছারাবাদের দৈহারীতে এজেন্ট হওয়া নিয়ে সংঘর্ষের অভিযোগ, যুবক আহত — তদন্ত দাবি পরিবারের বরিশাল-৪ : ভেতরে ভোট গণনা, বাইরে মহড়া, সংঘাতের আশঙ্কা বরিশাল-৪ আসনে নিজেই ভোটার নন হাতপাখার প্রার্থী আবুল খায়ের

বরিশালে ইনফ্রা পলিটেকনিক দখলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে আ’লীগ নেতার ইন্ধনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৪ বার পড়েছেন

বরিশাল বরিশালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউট দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিষ্ঠানের পরিচালক প্রকৌশলী মো. আমীর হোসাইনের অভিযোগ, তার ব্যবসায়িক অংশীদার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ইমরান চৌধুরী সাধারণ কর্মচারীদের ভুল বুঝিয়ে প্রতিষ্ঠানটি দখলের অপচেষ্টা চালাচ্ছেন।

প্রকৌশলী আমীর হোসাইনের দাবি অনুযায়ী, প্রতিষ্ঠানটি ব্যক্তিমালিকানাধীন হওয়া সত্ত্বেও ইমরান চৌধুরী রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে দূরে সরিয়ে রেখেছেন। দীর্ঘ কয়েক বছর ধরে চলা এই দ্বন্দ্বে উঠে এসেছে বেশ কিছু গুরুতর অভিযোগ:
যার মধ্যে অর্থ আত্মসাৎ, ভুয়া ভাউচারের মাধ্যমে প্রতিষ্ঠানের বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ।
একক আধিপত্য, নিজের অনুসারী শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটিতে স্বৈরাচারী পরিবেশ তৈরি করা এবং কেউ অন্যায়ের প্রতিবাদ করলে তাকে বহিষ্কার এবং মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানো।

গতকাল সকালে শিক্ষক রফিকুল ইসলাম ও এমএলএসএস মো. সুমন হাওলাদার প্রতিষ্ঠানে প্রবেশ করতে গেলে বর্তমান অধ্যক্ষ সাব্বির ও ইমরান চৌধুরীর অনুসারীরা তাদের বাধা প্রদান করেন। এ নিয়ে বাগবিতণ্ডা শুরু হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানায়।

তবে অধ্যক্ষ সাব্বিরের দাবি, শিক্ষক রফিকুল ও কর্মচারী সুমনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। একারণেই তাদের প্রতিষ্ঠানে ঢুকতে বাধা দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলছেন, “ইনফ্রা পলিটেকনিক শুরু থেকেই সুনামের সাথে পরিচালিত হচ্ছিল। কিন্তু বর্তমান মালিকানা দ্বন্দ্ব ও প্রায়ই ঘটে যাওয়া হট্টগোলে এলাকার শান্তি ও প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। তারা
শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসনকে দ্রুত হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা চান, উভয় পক্ষকে নিয়ে বসে একটি স্থায়ী সমাধান করা হোক, যাতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে না পড়ে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com
EngineerBD-Jowfhowo