1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৭:৩৪|
শিরোনামঃ
বরিশাল সিটি কর্পোরেশনের সরানো হলো চিফ অ্যাসেসর নুরুল ইসলামকে ; নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ১৫ দিনের তদন্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা বাবুগঞ্জে সালিশ বানিজ্য ও মাদক জুয়া প্রতিরোধ পরিষদের আত্নপ্রকাশ ঝালকাঠিতে ‘উই ক্যান চেঞ্জ’–এর ব্যতিক্রমী উদ্যোগ: ৫ জুন দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প, মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ

আনন্দ-উল্লাসে মুখর লাইসিয়াম পরিবার: প্লানেট শিশু পার্কে বার্ষিক শিক্ষা সফর ও ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৩৪ বার পড়েছেন

বরিশাল নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লাইসিয়াম স্কুল এন্ড কিন্ডারগার্টেন–এর বার্ষিক শিক্ষা সফর ও ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে এক আনন্দমুখর পরিবেশে। শুক্রবার দিনভর নগরীর প্লানেট শিশু পার্কে অনুষ্ঠিত এ বর্ণিল আয়োজনে অংশ নেয় কোমলমতি শিক্ষার্থীরা, তাদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাসহ লাইসিয়াম পরিবারের সকল সদস্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের কর নির্ধারক বেলায়েত হাসান বাবলু। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আকাশ সরদার। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক সেতু আচার্য্য, ট্যুরিস্ট পুলিশের সাব-ইন্সপেক্টর গোবিন্দ চন্দ্র দাস প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষা বিস্তারে লাইসিয়ামের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন—
“শুধু পুঁথিগত নয়, নৈতিক শিক্ষায় শিক্ষিত করে সত্যিকার মানুষ গড়ে তুলছে লাইসিয়াম। খেলাধুলার মতো ইতিবাচক কর্মকাণ্ড শিশুদের মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শিশুর হাসি-খুশির উচ্ছ্বাস, অভিভাবকদের আবেগমাখা অংশগ্রহণ এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা। শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে তোলে।

দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠান শেষে র‌্যাফেল ড্রর মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। রঙিন স্মৃতি আর আনন্দের আবেশে সমাপ্ত হয় লাইসিয়াম পরিবারের এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com