1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত এনেস্থেসিওলজিস্টদের পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা; বিএমএসএফের প্রতিবাদ চরকাউয়া খেয়াঘাটে বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন ঐতিহ্যবাহী বরিশাল অঞ্চলের রূপান্তরে সরকারের দিকে তাকিয়ে জনগণ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ বরিশালে ৫শ’ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালের চাঁদপুরায় বশির হাওলাদারের জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের মারতে তেড়ে এলেন অভিযুক্তের স্ত্রী!

আনন্দ-উল্লাসে মুখর লাইসিয়াম পরিবার: প্লানেট শিশু পার্কে বার্ষিক শিক্ষা সফর ও ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৩০৫ বার পড়েছেন

বরিশাল নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লাইসিয়াম স্কুল এন্ড কিন্ডারগার্টেন–এর বার্ষিক শিক্ষা সফর ও ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে এক আনন্দমুখর পরিবেশে। শুক্রবার দিনভর নগরীর প্লানেট শিশু পার্কে অনুষ্ঠিত এ বর্ণিল আয়োজনে অংশ নেয় কোমলমতি শিক্ষার্থীরা, তাদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাসহ লাইসিয়াম পরিবারের সকল সদস্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের কর নির্ধারক বেলায়েত হাসান বাবলু। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আকাশ সরদার। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক সেতু আচার্য্য, ট্যুরিস্ট পুলিশের সাব-ইন্সপেক্টর গোবিন্দ চন্দ্র দাস প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষা বিস্তারে লাইসিয়ামের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন—
“শুধু পুঁথিগত নয়, নৈতিক শিক্ষায় শিক্ষিত করে সত্যিকার মানুষ গড়ে তুলছে লাইসিয়াম। খেলাধুলার মতো ইতিবাচক কর্মকাণ্ড শিশুদের মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শিশুর হাসি-খুশির উচ্ছ্বাস, অভিভাবকদের আবেগমাখা অংশগ্রহণ এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা। শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে তোলে।

দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠান শেষে র‌্যাফেল ড্রর মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। রঙিন স্মৃতি আর আনন্দের আবেশে সমাপ্ত হয় লাইসিয়াম পরিবারের এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com