1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৮:৪৫|
শিরোনামঃ
বাকেরগঞ্জে দায়সারাভাবে পালিত হল জুলাই শহীদ দিবস! শহীদ পরিবারের ক্ষোভ প্রকাশ বরিশাল সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে স্থান পেলেন মিজানুর রহমান র‍্যাব-৮-এর সাবেক এএসপি মাসুদুর রহমান মনির বরখাস্ত, পলায়ন-অসদাচরণসহ একাধিক অভিযোগ প্রমাণিত বাখরকাঠী বি.আই.টি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন ; সভাপতি ফয়সাল খান বরিশালে জমি বিরোধের জেরে বিএনপি নেতা শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যাচেষ্টা, শেবাচিমে ভর্তি বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করলো বরিশাল জেলা জামায়াত প্রধানমন্ত্রীর আহ্বানে সবুজের অঙ্গীকার: বরিশালের নয়ানী আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ বরিশালে সাইবার মামলায় সাগরদী ধান গবেষনা সড়ক থেকে নারী আটক নগরীর কাকলীর মোড়ে মোবাইল সেলস সেন্টারে একবার নয়, দুই দফায় প্রতারণা, দোকান মালিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

বাকেরগঞ্জে দায়সারাভাবে পালিত হল জুলাই শহীদ দিবস! শহীদ পরিবারের ক্ষোভ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৮২ বার পড়েছেন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-

নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে ‘জুলাই শহীদ দিবস’ পালিত হলেও বরিশালের বাকেরগঞ্জে দায়সারাভাবে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনের জন্য যথাযথ নির্দেশ দিলেও বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের ক্ষেত্রে সেটি ছিল উপেক্ষিত।

বৃহস্পতিবার সকাল ১১ টায় বাকেরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি পালন উপলক্ষে নামেমাত্র আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জুলাই শহীদ ওয়াদুদ ও রাসেল তালুকদারের পরিবার জানায়, বৃহস্পতিবার জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে তারা অবগত নয়। জুলাইতে নিহত উপজেলার ৬ জন শহীদের কারো কবর জিয়ারততো দূরের কথা উপজেলা প্রশাসনের পক্ষে কেউ তাদেরকে ফোন দিয়ে খোঁজ নেয়নি। শুধুমাত্র হোয়াটসআপ গ্রুপে ইউএনও’র অফিস সহকারী শহিদুল ইসলাম একটি মেসেজ দিয়েছেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী নুসরাত জাহান জ্যোতি জানান, ২০২৪ সালের জুলাই ও আগস্টে জীবনের মায়া ত্যাগ করে সর্বপ্রথম তিনিসহ ১০-১২ জন বৃষ্টিতে ভিজে পৌর শহরে মিছিল করেছিলেন। অথচ আজ তিনি জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে দাওয়াত পাননি। যাদের রক্তের উপর দিয়ে মিলটন চন্দ্র পালের মত আমলারা নতুন বাংলাদেশে ইউএনও’র দায়িত্ব পেয়েছেন। অথচ আজ সেইসব জুলাই শহীদদের ভুলে গেছেন। নিহত ও আহত পরিবারের খোঁজ নেয়াতো দূরের কথা, তিনি দায়সারাভাবে দিবসটি পালন করেছেন। এ ঘটনায় তিনি প্রশাসনের প্রতি ধিক্কার জানান।

জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করার কথা থাকলেও বাকেরগঞ্জের কোথাও কোন দোয়া-মোনাজাত হয়নি ।

সুত্র জানায়, বিগত ২০২৪ সালের ১৬ জুলাই সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটাব্যবস্থা বিলোপের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলিতে শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। একই দিনে ঢাকা ও চট্টগ্রামে শহীদ হন আরো পাঁচজন। চলতি বছরের ২ জুলাই এক পরিপত্রে প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালনের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইমরান খান সালাম জানান, অনুষ্ঠান সম্পর্কে উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকরাও অবগত নয়। কোন রকমে সাদামাটাভাবে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ করেছে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠান।

বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তাহমিদ আহমেদ জানান, বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী শহিদুল ইসলাম তাকে মোবাইল ফোনে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানের দাওয়াত দিয়েছেন। এবং এ বিষয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে তাকে একটি মেসেজ দিতে বলেন। প্রথমবারের মতো জাতীয়ভাবে জুলাই শহীদ দিবস পালন করলেও বাকেরগঞ্জে উপজেলা প্রশাসনের দায়সারা অনুষ্ঠান আয়োজন নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে নিহতের পরিবারের কেউ উপস্থিত ছিলনা কেন এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে নিহত ও গেজেটভূক্ত সকলকে দাওয়াত দেয়া হয়েছিল। দায়সারা অনুষ্ঠান আয়োজনের বিষয় জানতে চাইলে তিনি ছাত্রদল নেতা তাহমিদের সাথে কথা বলতে বলেন।

যাদের রক্তের ওপর দিয়ে আজ গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় সেই জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের দায়সারা আয়োজন নিয়ে নিহত ও আহত পরিবারের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তাদের এ ক্ষোভ যে কোন সময় বিক্ষোভে রুপ নিতে পারে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com