1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৩:০৪|
শিরোনামঃ
বরিশাল নগরীর চাঁদমারি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ কিশোরী সুমাইয়া, থানায় অভিযোগের পরও মেলেনি সন্ধান দোকানে চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে কচুরিপানার নিচে সাড়ে তিন ঘণ্টা লুকিয়েও রক্ষা হয়নি কলাপাড়ায় উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ জনতা, ৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন লচিড়ায় মিরাবাড়ির সামনে গাঁজার গাছের সন্ধান, মাদকের উৎস ও সেবনকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি বরিশালে সাবেক পোস্ট অফিস কর্মচারীর ওপর সন্ত্রাসী হামলা, আহত- ৭ থানায় যাবার পথে বিএম কলেজের শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা প্যানেল চেয়ারম্যানের একপাক্ষিক সালিশ, মুক্তিযোদ্ধার সম্পদ বণ্টন নিয়ে বিরোধের অভিযোগ বাবুগঞ্জের দীর্ঘদিনের মানসিক প্রতিবন্ধিতায় অসহায় কিশোরী ঝুমা, সহায়তার হাত বাড়ানোর আহ্বান বরিশালে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে নারীদের শ্লীলতাহানি ও হামলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল নতুন বাজার বরিশালে বিশেষ ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প ও মতবিনিময় সভা

দোকানে চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে কচুরিপানার নিচে সাড়ে তিন ঘণ্টা লুকিয়েও রক্ষা হয়নি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলায় দোকানে চুরির চেষ্টা করে স্থানীয়দের ধাওয়া খেয়ে খালের কচুরিপানার নিচে আত্মগোপন করেছিলেন সুজন হাওলাদার (৩২)। প্রায় সাড়ে তিন ঘণ্টা পানিতে নাক জাগিয়ে লুকিয়ে থাকার পরও শেষ পর্যন্ত গ্রামবাসীর হাতে ধরা পড়েন তিনি।

ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব শরিফাবাদ গ্রামে। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয়রা খালের কচুরিপানার ভেতর থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। সুজন পার্শ্ববর্তী হাপানিয়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে।
স্থানীয় বাসিন্দা সজিব হাওলাদার জানান, পূর্ব শরিফাবাদ গ্রামের ইউনুস হাওলাদারের দোকানের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে চুরির চেষ্টা করছিলেন সুজন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া দিলে তিনি পাশের একটি খালে ঝাঁপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়ে পড়েন। গ্রামবাসী খালের চারপাশে অবস্থান নিয়ে তল্লাশি চালিয়ে দীর্ঘ সময় পর তাকে খুঁজে বের করেন।

দীর্ঘ সময় পানিতে থাকার কারণে সুজন অসুস্থ হয়ে পড়েন। পরে মানবিক বিবেচনায় স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বড় ভাইয়ের জিম্মায় রাখা হয়।

৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, দীর্ঘ সময় পানিতে থাকায় সুজন অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করার পর তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। তিনি সুস্থ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ঘটনাটি সম্পর্কে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com