1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৯:৫২|
শিরোনামঃ
টিউবওয়েলের মালামাল আটকানোর ভয় দেখিয়ে ‘চাঁদাবাজি’! বিসিসির কর্মকর্তা-স্টাফসহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ ট্রেড লাইসেন্সে কঠোর বরিশাল সিটি কর্পোরেশন! নবায়নহীন ও লাইসেন্সবিহীন ৫ প্রতিষ্ঠানে জরিমানা গৌরনদীতে মাদক ব্যবসায়ী ধরিয়ে দেওয়ায় সম্মাননা প্রদান কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ সমাবেশ বাবুগঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জোরপূর্বক সালিসের চেষ্টা ; বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার অফিসার্স ইনচার্জের নামে অভিযোগ দায়ের ঘুষ নিয়ে ‘ভুয়া’ তদন্ত রিপোর্ট দাখিলের অভিযোগ! বন্দর থানার এসআই জলিলের বিরুদ্ধে আইজিপি কমপ্লেইন সেলে লিখিত অভিযোগ তরুণদের স্বাস্থ্য অধিকার নিয়ে বরিশালে জোরালো বার্তা ; ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের প্রথম বার্ষিক স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত “বর্জ্য ব্যবস্থাপনায় বদলে যাচ্ছে বরিশাল” — প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারীর সঙ্গে বিসিসির উন্মুক্ত আলোচনা পাথরঘাটায় জমির সীমানা বিরোধে ছাত্রলীগ নেতার বাবাকে মেরে হত্যা

ঘুষ নিয়ে ‘ভুয়া’ তদন্ত রিপোর্ট দাখিলের অভিযোগ! বন্দর থানার এসআই জলিলের বিরুদ্ধে আইজিপি কমপ্লেইন সেলে লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৬০ বার পড়েছেন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানার এসআই আবদুল জলিলের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, মামলার সঠিক তদন্ত না করা এবং আদালতে ‘ভুয়া’ তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইজিপি কমপ্লেইন সেল ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এক জেলে পরিবার।

মঙ্গলবার (১২ মে) ডাক ও ই-মেইলের মাধ্যমে অভিযোগ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগী বেলাল হাং।

অভিযোগে বলা হয়, দীর্ঘদিন একই থানায় দায়িত্ব পালন করায় এসআই আবদুল জলিল বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। জুয়া আসর পরিচালনায় সহায়তা, অবৈধ রেণুপোনা পাচারসহ নানা অভিযোগেও তার নাম উঠে এসেছে বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী বেলাল হাং অভিযোগে উল্লেখ করেন, তিনি নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তার বাবা মোতালেব হাং ২০২৪ সালে মারা যাওয়ার পর পরিবারের বসবাসরত সরকারি খাস জমি দখল নিয়ে বিরোধ শুরু হয়। অভিযোগ অনুযায়ী, বড় বোন মিনারা ও তার স্বামী নয়ন ভুয়া স্ট্যাম্পের মাধ্যমে বসতঘর দখল করে প্রতিবন্ধী বোন ও ভাইকে ঘর থেকে বের করে দেয়।

পরবর্তীতে ইউনিয়ন পরিষদে সালিশে মিনারাকে ২ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। কয়েক মাস পরে ওই টাকা নিয়ে গেলে মিনারা, নয়ন ও তাদের সহযোগীরা বেলালকে মারধর করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা (নং-১৮/২০২৬) দায়ের করেন।

বেলালের অভিযোগ, মামলাটি তদন্তে গেলে এসআই আবদুল জলিল প্রথমে তার কাছ থেকে মামলার খরচের কথা বলে টাকা নেন। পরে অভিযুক্ত পক্ষের কাছ থেকে আরও ৪০ হাজার টাকা ঘুষ নিয়ে প্রকৃত তদন্ত ছাড়াই আদালতে তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

তিনি দাবি করেন, মামলার সাক্ষীদের কারো সঙ্গে তদন্ত কর্মকর্তা কথা বলেননি। বরং সাক্ষীদের ‘ভুয়া জবানবন্দি’ আদালতে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে তার কাছে কল রেকর্ডসহ বিভিন্ন প্রমাণ রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী বেলাল সাংবাদিকদের বলেন,
“এসআই জলিলকে ফোনে তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি থানায় এসে সরাসরি কথা বলতে বলেন। তিনি দীর্ঘ ৮ বছর ধরে বন্দর থানায় চাকরি করছেন। একজন পুলিশ কর্মকর্তা হয়ে ঘুষ নিয়ে মিথ্যা প্রতিবেদন দেওয়া আইন ও দায়িত্বের পরিপন্থী।”

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই আবদুল জলিল বলেন, “থানায় এসে দেখা করে কথা বলতে হবে। তদন্তে কিছু ভুল হয়েছে।” এছাড়া ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার কথাও তিনি বলেছেন বলে দাবি করেন অভিযোগকারী।

অনুসন্ধানে আরও জানা যায়, ভুক্তভোগীর মামলার একাধিক সাক্ষী জানিয়েছেন, তদন্ত কর্মকর্তা তাদের কারো সঙ্গে ফোনে বা সরাসরি যোগাযোগ করেননি। অথচ আদালতে তাদের নামে জবানবন্দি দাখিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় চন্দ্রমোহন ইউনিয়ন এলাকায় প্রশাসনের দায়িত্বে অবহেলা ও ঘুষ বাণিজ্য নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com