1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
ডা. অমিতাভের কাছে হাজারো রোগী এবং তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান জিম্মি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ মহিপুরে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ‘স্লেন্ডার সানফিশ’ বরিশালে সিএনজি চালককে কুপিয়ে জখম, থানায় এজাহার মির্জাগঞ্জে যুবদলের কমিটি নিয়ে তোলপাড় , বাতিলের দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা বরিশালে নারী-শিশুসহ ৬ জনকে কুপিয়ে পিটিয়ে জখম, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

বৈশাখের রঙে মুখর বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ: ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্বোধনে জ্ঞানের নতুন দিগন্ত 

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪০৬ বার পড়েছেন

পহেলা বৈশাখের বর্ণিল আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণ। বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে কলেজের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের পাশাপাশি অনুষ্ঠিত হয় বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি সাংস্কৃতিক সংঘের শুভ উদ্বোধন।

কলেজের অধ্যক্ষ মোঃ লিটন রাব্বানীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে ভ্রাম্যমাণ লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বৈশাখী উৎসব বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুনভাবে ধারণ করার সুযোগ সৃষ্টি করে।

এসময় আরও বক্তব্য রাখেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিকাল ও সিভিল বিভাগের বিভাগীয় প্রধান অমল কৃষ্ণ রায়, ইঞ্জিনিয়ারিং কলেজের জেনারেল সায়েন্স ও হিউমিনিটিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ তারেক হোসেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সবুজ আহমেদ, রসায়ন বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলম, গণিত বিভাগের শিক্ষক মোঃ নূরুল আলম, ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্মকর্তা অমিত কুমার দাস ও সহকারী লাইব্রেরিয়ান রাসেল চৌধুরী।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থী অনয়, মোঃ খাইরুজ্জামান টুটুল, সাকিব হোসেন বায়েজিদ এবং রফিকুল ইসলাম আরিফসহ অনেকেই বৈশাখী আনন্দে শামিল হন।

সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসরাত জাহান রত্না।
বর্ণিল আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা এবং জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এই বৈশাখী অনুষ্ঠানটি উপস্থিত সকলের মাঝে সৃষ্টি করে উৎসবের অনন্য আবহ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com