1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
নিষেধাজ্ঞা উপেক্ষা করে কীর্তনখোলায় রাতভর ইলিশ শিকার! দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, পুলিশের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন পাওনা টাকা চাইতেই গুলি! প্রাণ বাঁচাতে খালে ঝাঁপ ঠিকাদারের, অভিযুক্তের পলায়ন নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস তারেক রহমানের নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বাবুগঞ্জে ভুয়া চিকিৎসকের প্রতারণা, ১৫ বছর ধরে রোগী দেখার অভিযোগ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আবেগের আড়ালে সত্য, গুজবের বিরুদ্ধে সাংবাদিকতার লড়াই সাংবাদিক বাঁচলে সংবাদ বাঁচবে, সংবাদ বাঁচলে গণতন্ত্র বাঁচবে ; সাংবাদিকের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত না হলে গণতন্ত্রের ভিত্তিই হয়ে উঠবে দুর্বল ! অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ

৯ দিনের অনশন, ভালোবাসা আর ধর্মান্তর — অবশেষে ১৮ বছরের প্রেমিককে বিয়ে ২৫ বছরের তরুণীর

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৩০৬ বার পড়েছেন

ভালোবাসা মানে কখনো অপেক্ষা, কখনো সংগ্রাম, আর কখনো অনমনীয় দৃঢ়তা— এমন গল্পই লিখলেন ২৫ বছরের সঞ্চিতা মণ্ডল, যিনি প্রেম রক্ষায় টানা ৯ দিন অনশন করে শেষ পর্যন্ত ১৮ বছরের প্রেমিক আলী হাওলাদারকে বিয়ে করলেন।

ঘটনাটি ঘটেছে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর-সাউদখালী গ্রামে। রোববার (৯ নভেম্বর) রাতে স্থানীয় সালিস ও গ্রামবাসীর উপস্থিতিতে ভিডিও কলে প্রেমিককে যুক্ত রেখে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার নানদোহান গ্রামের নারায়ণ মণ্ডলের মেয়ে সঞ্চিতা মণ্ডল স্থানীয় একটি এনজিওতে কর্মরত। প্রেমের টানে দুই মাস পূর্বেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, পাল্টে নেন নিজের পরিচয়— হয়ে যান ফাতিমা আক্তার।

কথা ছিল বিয়ে হবে; কিন্তু পরিবারের প্রাথমিক অমতে দেরি হচ্ছিল সিদ্ধান্ত। আর তাই ১ নভেম্বর বিকেলে প্রেমিক আলী হাওলাদারের বাড়ির উঠোনে বসেই শুরু করেন আমরণ অনশন। ৯ দিন সেই অনশন চলে— না বৃষ্টি, না রাতের শীত, না চোখের জল; কোনো কিছুই দমাতে পারেনি তাকে।

প্রেমিক আলী বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাই ভিডিও কলে যুক্ত রেখেই শেষ পর্যন্ত বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পর আবেগজড়িত কণ্ঠে ফাতিমা বলেন—
“আমি আলীকে কথা দিয়েছিলাম, ওকেই বিয়ে করব। আজ আমার কথা পূরণ হয়েছে। আলী দেশে ফিরলেই কাবিননামা এবং আনুষ্ঠানিক বিয়ে হবে। আমি খুব খুশি… দোয়া করবেন আমাদের জন্য।”

তিনি আরও জানান— শ্বশুর–শাশুড়িও বিয়েতে উপস্থিত ছিলেন এবং এখন আর কোনো বাধা নেই।

আলীর বাবা কবির হাওলাদার জানান—
“আমি সমুদ্রে মাছ ধরতে ছিলাম। ফিরে শুনি গ্রাম্য সালিসে বিয়ে সম্পন্ন হয়েছে। ছেলে দেশে ফিরলে আমরা পারিবারিকভাবেই অনুষ্ঠান করব।”

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা জাফর বলেন—
“বিষয়টি শুনেছি। স্থানীয়ভাবে বিয়ে সম্পন্ন হয়েছে বলেও জেনেছি। আমরা ঘটনা সম্পর্কে খোঁজ নিচ্ছি।”

ধর্ম, বয়স, আর সামাজিক প্রথার দেয়াল পেরিয়ে ভালোবাসাকে বাঁচিয়ে রাখা কতটা চ্যালেঞ্জিং— তার প্রমাণ দিয়েছেন ফাতিমা (সঞ্চিতা)। হয়তো জীবনের পথ এখনও পুরো মসৃণ নয়, কিন্তু ৯ দিনের অনশন প্রমাণ করেছে— কিছু ভালোবাসা শুধু অনুভূতির নয়, প্রতিজ্ঞারও।

শেষ পর্যন্ত গল্পটায় জয় হয়েছে ভালোবাসার, অপেক্ষার আর মানুষের পাশে দাঁড়াবার মানবিকতার।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com