1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
‘সিরিয়াল পেতে যুদ্ধ, টেস্টের পর টেস্ট!’—ডা. অমিতাভকে ঘিরে ফেসবুকে অভিযোগের ঝড় ; সরকারি কর্মঘণ্টায় রোগী দেখা ও বেসরকারি চিকিৎসা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বরিশাল ইইডি: ১ কোটি ১৭ লাখ টাকার কাজ করিয়ে বিল পেটে পুরলেন প্রকৌশলী শহিদুল, হুমকি প্রভাবশালী ঠিকাদারের গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান জহির উদ্দিন স্বপনের কালকিনিতে চোরাইকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেফতার ২ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত জনকল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে: জিয়াউদ্দিন সিকদার বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ডা. অমিতাভের কাছে হাজারো রোগী এবং তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান জিম্মি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ মহিপুরে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ‘স্লেন্ডার সানফিশ’

হাজি মুহাম্মদ মহসিন হকার্স মার্কেট ফ্যাসিস্ট বাহিনী দিয়ে এখনও চলছে পরিচালনা কমিটি!

অনলাইন ডেস্ক ॥
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪৯ বার পড়েছেন

র্দীঘ ১৭ বছর ধরে নানা পথে থেকে দূর্নীতির ও সংগঠনের অর্থ লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডে অবস্থিত হাজি মুহাম্মদ মহসিন হকার্স মার্কেটের পরিচালনা কমিটির বেশ কয়েকজন পদধারী নেতার বিরুদ্ধে। কমিটির নেতারা নামে বেনামে একাধিক স্টল বরাদ্দ নিয়ে ব্যবসা করে আসছে বছরের পর বছর। এমন কি ভিন্ন আদর্শের ব্যক্তিদের হুমকি দামকি দিয়ে কমিটি বানিজ্য করছে বলে অভিযোগ রয়েছে। আর এতে করে ক্ষতির সম্মূখিন হয়েছে মার্কেটের সাধারন ব্যবসায়ীরা। মার্কেটের একাধিক ব্যবসায়ী প্রতিবেদকের কাছে কমিটির কয়েকজন পদধারী নেতার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মার্কেট পরিচালনা কমিটির পদধারী কয়েকজন নেতারা সাবেক সরকার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বাহিনীর সদস্য হিসেবে পরিচিত রয়েছে! তবে সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ’র আস্থাভাজন হিসেবে পরিচিত নাছির সরদার। আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখিয়ে বেশ কয়েক বার হাজি মুহাম্মদ মহসিন হকার্স মার্কেটের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে চেয়ার দখল করে রেখেছিলেন। ছাত্র-জনতার আন্দোলনে সাবেক ফ্যাসিস্ট সরকার ও তার বাহিনীর মূল হোতারা দেশ ছেড়ে পালালেও তাদের পাতি নেতারা এখনও ক্ষমতার দাপট দেখিয়ে এখনও দখল করে রেখেছে সভাপতির পদ সহ অনন্য পদ গুলো। শুধু আওয়ামী কমিটির নাছির সরদার সভাপতির পদটি দখল করেও শান্ত হয়নি। তাদের অওয়ামী বাহিনীর অন্য সদস্যদেরকেও কমিটির অন্য পদ গুলোতে বসিয়ে স্থান দখল করে রেখেছে। কমিটির অন্য পদ যাদের দখলে রয়েছে তারা হলেন- হাসেম শেখ, মোশারেফ ঢালী, ওদুদ মিয়া, মিলন মোল্লা, মোস্তাক ঢালী, সজিব, মজিবর। এরা এখনও বহাল তবিয়তে থেকে নতুন করে ক্ষমতার দাপট দেখিয়ে চলছে। তবে ব্যবসায়ীদের অভিযোগ আওয়ামী সরকার ক্ষমতায় নেই। কিন্তু তার বাহিনীরা এখনও কাদের জোর দেখিয়ে মার্কেট কমিটিতে রয়েছে। বিষয়টি নিয়ে নানা প্রশ্ন জেগেছে মার্কেটের ব্যবসায়ীদের মাঝে। সৃষ্টি হয়েছে চরম ক্ষোভ। তবে মার্কেটের ব্যবসায়ীরা ঐক্য হয়ে আওয়ামী বাহিনীর কমিটি বাতিল ঘোষনা করে নতুন ভাবে মার্কেটের সকল ব্যসায়ীদের সাথে নিয়ে নতুন একটি কমিটি করার দাবি জানিয়েছেন। মার্কেট পরিচালনা কমিটির নানান অনিয়ম-অর্থলুট করার অভিযোগের বিষয় এবং আওয়ামী বাহিনীর সদস্য হয়েও আপনি এখনও কি ভাবে কাদের ক্ষমতায় কমিটিতে সভাপতির পদ দখল করে রেখেছেন জানতে নাছির সরদারের কাছে জানতে চাইলে তিনি প্রথমেই বলেন, আমি যুদ্ধের পর থেকে আর আওয়ামী লীগ দল করি না। তবে মার্কের জন্মলগ্ন থেকে মার্কেটের নেতৃত্ব দিয়ে আসছি। তবে সরকার পতনের পর মার্কেটের কিছু ব্যবসায়ীরা নতুন কমিটি করতে চাচ্ছে। আমি তাদের বলেছি পুরানো কমিটি ভেঙ্গে নতুন করে সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি করা হবে। অর্থ লুটপাটের বিষয়ে জানতে তাইলে তিনি বলেন, এটা সম্পূর্ন মিথ্যা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com