1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা

সাংবাদিকতা নেশা নয় এটি পেশা হিসেবে মর্যাদা দিতে হবে

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৪০ বার পড়েছেন

ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ খ্রী:

সাংবাদিকতা নেশা নয় এটি পেশা হিসেবে মর্যাদা দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

বৃহস্পতিবার ১৬ এপ্রিল দুপুরে তিনি রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে পত্রিকাটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি একথা বলেছেন। তিনি বলেন, বিগত কোন সরকারই সাংবাদিকতা পেশার উন্নয়নে আন্তরিক ছিল না। তাই বলে সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক সুরক্ষা আইনের মত গুরুত্বপূর্ণ এজেন্ডা আজও প্রণীত হয়নি। জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবির বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে দেখারও দাবি করেন।

অনুষ্ঠানে সোমালিয়া দারুস সালাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আসিফ এস মিজান, সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেলী পারভীন ইতি, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম বাশার, শিল্পপতি জাহিদুল ইসলাম খোকন, ফুড এন্ড বেভারেজ ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি মো: শহিদুল ইসলাম, আজকালের কন্ঠের মফস্বল সম্পাদক কবির হোসেন খান,পত্রিকা পরিবেশক সুজন হাওলাদার।

দুপুর ১২টায় পত্রিকাটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে উদ্বোধন করা হয়। দিনব্যাপী নানা আয়োজনে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষীকিতে শুভেচ্ছা জানাতে আসেন।

দৈনিক আজকালের কন্ঠের সম্পাদক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন পেশাজীবিরা অংশগ্রহণ করেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com