1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জের এইচএসসি পরীক্ষার্থী লামিয়ার মৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে প্রতারণা ও মানসিক নির্যাতনের অভিযোগ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরো স্টার বাস খাদে, শিশুসহ আহত ৫ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবিতে মানববন্ধন পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন বাকেরগঞ্জের রানিরহাটে শিশুকে ধর্ষণ করে গোসল করিয়ে বাড়ি পাঠালো বিএনপি কর্মী বেল্লাল বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

সাংবাদিকতার দায়িত্ব—অন্যায়কে নয়, সত্যকে ভয় করি

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৬ বার পড়েছেন
মন্তব্য কলাম;
লেখক আসাদুজ্জামান মুরাদ 

বরিশালের সাংবাদিক আল-আমিন গাজীর একটি ফেসবুক স্ট্যাটাস অন্তর ছুঁয়ে গেছে। কারণ সেখানে উঠে এসেছে সাংবাদিকতার প্রকৃত চেতনাই, সত্যের পক্ষে থাকা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, এবং নিজের পেশাকে সম্মান করা। সাংবাদিকতা কেবল সংবাদ সংগ্রহ নয়; এটি অবিচল নৈতিকতা, দায়িত্ব ও সাহসের এক অটল প্রতিশ্রুতি।

আমি কারো ব্যক্তিগত বিরোধে নেই। আমার অবস্থান স্পষ্ট-যে সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে অপরাধ করে, আমি তার বিরুদ্ধেই অবস্থান নেব। সেটা সে যে-ই হোক, এমনকি আমি নিজেও যদি ভুল করি, তাহলে আমার বিরুদ্ধেও অবস্থান নিন-এটাই পেশাদার ন্যায়নীতি।

মানুষ আমাকে ভালো বলবে বা খারাপ বলবে-এটি তাদের বিষয়। আমি কারো পেছনে নয়, সামনাসামনি কথা বলতেই স্বচ্ছন্দ। কারণ আমার আছে সাহস, আর আমি সেই সাহসটাকেই কাজে লাগাই। কে আমার বিপদে পাশে থাকবে, আর কে থাকবে না-এসব বিচার করার সময় নেই। সত্য বলার পথে দাঁড়াতে হলে প্রত্যাশার জায়গায় দায়িত্বকেই বড় করে দেখতে হয়।

সাংবাদিকতা একটি মহৎ পেশা-এটি রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। যারা দীর্ঘ ১২ বছরের বেশি সময় ধরে এই পেশায় আছি, তারা জানি-সাংবাদিকতা কখনোই ব্যক্তিস্বার্থ সাধনের হাতিয়ার নয়। প্রকৃত সাংবাদিকতা হলো পাঠকের আস্থা অর্জন করা, সমাজের সামনে সত্য তুলে ধরা, এবং পেশার সম্মান অক্ষুণ্ণ রাখা।

আজ যখন নানা অপপ্রচার, বিভ্রান্তি ও অপরাধ ঢেকে রাখতে সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করা হয়, তখন প্রয়োজন আরও দৃঢ় অবস্থানের। প্রয়োজন সাহসী কণ্ঠ-যে কণ্ঠ বলে,  অনিয়মের বিরুদ্ধে আমরা আছি, সত্যের পক্ষে আমরা আছি।

সাংবাদিকতার মর্যাদা রক্ষায় যে শক্ত অবস্থান, যে নৈতিক সাহস ও যে দৃঢ়তার প্রয়োজন-তা প্রকাশ পেয়েছে এই বক্তব্যে। আর এই চেতনা থাকলেই সাংবাদিকতা বেঁচে থাকবে, সমাজও উপকৃত হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com