1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
ষড়যন্ত্রের শিকার টিটিসির খন্ডকালীন অতিথি শিক্ষক।নিজেকে নির্দোষ দাবী বরিশাল প্রেসক্লাবে জেএসডির বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বরিশালে যুবদলের সাংগঠনিক শক্তি বাড়াতে তৎপরতা, তসলিম উদ্দিনের উপস্থিতিতে মতবিনিময় সভা নাগরিক সেবায় অবহেলা, বরিশালে দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ ; সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর পদক্ষেপ দেশব্যাপী অস্থিতিশীলতা ও অপচেষ্টার প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল বানারীপাড়া বাজারে দুই দোকানে চুরি: সিসিটিভি ক্যামেরা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে স্থানীয় নেতৃবৃন্দ মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযান ভেস্তে যাচ্ছে মৎস্য অফিসের গাফিলতিতে চৌমাথায় রাতের আঁধারে অবৈধ দোকান: রোববার বিসিসির কঠোর উচ্ছেদ অভিযানের হুঁশিয়ারি সেবার পাশাপাশি নিরাপত্তায়ও সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ জামিনে বের হয়েই সাংবাদিককে মামলা প্রত্যাহারে চাপ, মেলা আসলামের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

ষড়যন্ত্রের শিকার টিটিসির খন্ডকালীন অতিথি শিক্ষক।নিজেকে নির্দোষ দাবী

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির খন্ডকালীন অতিথি প্রশিক্ষক শিহাব উর রহমান গাজীকে পিডিও ট্রেনিং এর পাশাপাশি আরো কিছু অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

টিটিসির বাহিরে বাসা ভাড়া করে SVP টেস্টের প্রশিক্ষণ দেওয়ার অপরাধে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন পত্র পত্রিকায় এ নিয়ে নিউজ হলেও নিজেকে নির্দোষ দাবী করছেন এই ইংরেজি প্রশিক্ষক।

তিনি বলেন, যেই ঘটনাকে কেন্দ্র করে আমাকে অপরাধী বানানো হয়েছে! মুলত সেই ঘটনার সাথে আমি জড়িত নই।
শিহাব উর রহমান গাজী জানান গত ১লা অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক ৯.৩০ মিনিটে আমি বাজারের উদ্দেশ্যে নিজ বাসভবন থেকে বের হয়ে নথুল্লাবাদ বাজারে গমন করি।

বাজারের সামনে আমার এক ছাত্র জুবায়ের আহমেদ হিমুর সাথে দেখা হলে সে আমাকে জানায় যে আজকে তার জাপানি ভাষার প্রশিক্ষক হিসেবে প্রথম দিন।সামনে তার অফিস সেখানে হিমু মানিব্যাগ আর চাবি রেখে এসেছে। সেটা আনতে যাবে বলে আমাকে অনুরোধ করা হয়। তাই আমি তার অনুরোধ রাখতে গিয়ে তার অফিসে কিছু সময়ের জন্য যাই।

সেখানে যাওয়ার পরে হিমুর কিছু ব্যাক্তিগত কাজ থাকায় আমাকে বলে আপনি কিছু খেয়ে আসেন বাহিরে গিয়ে আমি কাজটা শেষ করি। তখন আমি বাইক রেখেই হিমুকে বাইক নিয়ে বাসায় আসতে বলে ক্যাম্পাসে চলে আসি।

শিহাব উর রহমান গাজী আরো জানান,আমি টিটিসিতে পরিচালিত স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের কোন সিলেক্টেড এ্যাসেসর নই আর আমার সাথে SVP প্রশিক্ষণ কেন্দ্রের সাথে কোন সম্পর্ক নেই।আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিত ভাবে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সংবাদ কর্মিদের ভুল তথ্য দেওয়া হয়েছে। এ ছারাও বাসা ভাড়া নেওয়া ও ট্রেনিং এর সাথে উক্ত প্রশিক্ষকের জড়িত থাকার কোন তথ্য উপাত্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া যায়নি।
তবে আমি বিশ্বাস করি তদন্ত কমিটি সঠিক ভাবে তদন্ত করলে আমি নির্দোষ প্রমাণিত হব।

টিটিসির ভিতরে এমন অনেক ঘটনা ঘটছে যেটা এখনো অজানা। তাই বিএমইটি কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com