1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:১৫|
শিরোনামঃ
বাবুগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ সৌদি প্রবাসী তরুণ ব্যবসায়ী রিয়াজের আকস্মিক মৃত্যুতে বাকেরগঞ্জে শোকের ছায়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার অভিযুক্তদের বিচারের দাবিতে এনসিপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা বাবুগঞ্জে জামায়াত কর্মীদের উদ্যোগে রাস্তা সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম বাবুগঞ্জের রহমতপুরে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ বরিশাল মেট্রোপলিটন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না : -অধ্যাপক হারুন সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে জ্যেষ্ঠ শিক্ষক দেলোয়ার হোসেনকে চান শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবকরা! সাংবাদিকের শুধু জামিন নয়; মামলা প্রত্যাহার করতে হবে

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে — লস্কর মোহাম্মদ তসলিম

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৪৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম বলেছেন, দেশে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আজও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মানবিক মর্যাদা থেকে বঞ্চিত। তাই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, জুলাই ঘোষণাপত্র ও গণভোটের রায় বাস্তবায়ন, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং ইসলামী শ্রমনীতির বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে সংগঠিত ও সচেতন ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আপ্রাণ প্রচেষ্টা চালানোর পাশাপাশি শ্রমিকবান্ধব সমাজ গঠনে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে শ্রমিক অধিকার নিশ্চিতকল্পে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গণমুখী হিসেবে গড়ে তুলতে হবে।
শনিবার (৯ মে ) বিকাল ৪টায় বরিশাল নগরীর একটি মিলনায়তনে ফেডারেশনের কেন্দ্র ষোষিত সাংগঠনিক পক্ষ উপলক্ষ্যে সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশালে জেলা সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন ও সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের বরিশাল জেলা উপদেষ্টা ড. এস.এম মাহফুজুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইউসুফ, ট্রেড ইউনিয়ন সম্পাদক সৈয়দ আলী হোসেন লাভলু ও প্রকাশনা সম্পাদক মোঃ কামারুজ্জামন প্রমুখ।
এছাড়াও জেলা-উপজেলা নেতৃবৃন্দ সহ ফেডারেশনের বরিশাল জেলার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও এদিন তিনি মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলায় ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের অংশগ্রহনে আয়োজিত পৃথক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সকাল ৯টায় মেহেন্দিগঞ্জ উপজেলার একটি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ফেডারেশনের মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি নূরে রাব্বী নাঈম ও সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক সৈয়দ ফয়েজ আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন, ফেডারেশনের বরিশাল জেলা উপদেষ্টা মাওলানা মাহমুদুন্নবী তালুকদার ও জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম।

বেলা ১১টায় হিজলা উপজেলার বাহেরচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ফেডারেশনের হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান ও সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন, ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল জেলা সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, হিজলা উপজেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক নুরুল অমিন ও উপজেলা উপদেষ্টা মাওলানা হারুন-অর-রশিদ।

কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক প্রতিনিধি ও ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com