1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| ভোর ৫:২৫|
শিরোনামঃ
বরিশালে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও বিএনপির নির্বাচনী সাফল্যে শুকরিয়া আদায়ে মিলাদ ও দোয়া মাহফিল বরিশালে মসজিদে মসজিদে দোয়া-মোনাজাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিএনপি’র কর্মসূচি বিজয়ী রাজিব আহসানকে অভিনন্দন জানালেন পরাজিত আবদুল জব্বার নেছারাবাদের দৈহারীতে এজেন্ট হওয়া নিয়ে সংঘর্ষের অভিযোগ, যুবক আহত — তদন্ত দাবি পরিবারের বরিশাল-৪ : ভেতরে ভোট গণনা, বাইরে মহড়া, সংঘাতের আশঙ্কা বরিশাল-৪ আসনে নিজেই ভোটার নন হাতপাখার প্রার্থী আবুল খায়ের বরিশাল-৪ : কে হাসবে শেষ হাসি ? মেহেন্দিগঞ্জে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দুই প্রার্থীর লিখিত অভিযোগ বাকেরগঞ্জে শেষ সময়ে দাঁড়িপাল্লা সমর্থকদের বিশাল গণমিছিল তাহফিজুল মিল্লাত মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলা -২ আসনে ; বিএনপি প্রার্থীর প্রচারণায় ব্যস্ত পরিবারের সদস্যরাও

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

বোরহানউদ্দিন(ভোলা) সংবাদদাতা :
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচারণায় বেশ জমে উঠছে ভোলা-২ আসনের নির্বাচনি মাঠ। এবারের নির্বাচনে নারী ও তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই প্রেক্ষাপটে প্রার্থীরা এই দুই ভোটব্যাংকের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। প্রার্থীদের প্রচারণার পাশাপাশি সরব হচ্ছেন তাদের পরিবারের সদস্যরা। তেমনি এ আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের স্ত্রী দৈনিক খবরপত্রের প্রধান সম্পাদক মাফরুজা সুলতানা,ছেলে ব্যারিষ্টার মারুফ ইব্রাহিম আকাশ ও তাঁর স্ত্রী শর্মিলা আলম চষে বেড়াচ্ছেন নির্বাচনি মাঠ।
গ্রামের মেঠো পথ ধরে দুই উপজেলায় বিচরণ করছেন। পায়ে হেঁটে হেঁটে মানুষের হাতে প্রচারপত্র তুলে দিচ্ছেন এই নারী। পথে –পথে, বাড়িতে-বাড়িতে নারী ভোটারদের বুকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করছেন। শুনছেন তাঁদের সুখ-দুঃখের কথা। সকালে এক ইউনিয়নে,,বিকালে অন্য ইউনিয়নে নারীদের নিয়ে করছেন উঠান বৈঠক। ভোটারদের ঘরে ঘরে গিয়ে তাঁরা ভোট প্রার্থনা করছেন। তাঁদের কাছে পেয়ে খুশি ভোটাররাও।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনে আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও, জাতীয় পার্টি, , লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), আমজনতার দল ও স্বতন্ত্র দলের ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ শনিবার দুপুরে বোরহানউদ্দিন পৌরসভার ১ও ২ নং ওয়ার্ডে নারী ভোটাদের নিয়ে উঠান বৈঠক করেন বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের স্ত্রী মাফরুজা সুলতানা । তিনি বিগত বিএনপির আমলের উন্নয়ন তুলে ধরে অগ্রগতি , সমৃদ্ধির ও নারীর ক্ষমতায়নের জন্য হাফিজ ইব্রাহিমকে ভোট দেওয়ার আহবান জানান। পৌরসভার নারী ভোটার সোনিয়া আকতার, জারমিন চৌধুরী,জান্নাতুল ফেরদাউস, রুমা বেগম বলেন,বিএনপির ক্ষমতার আমলে এখানকারে এমপি হাফিজ ইব্রাহিম অনেক উন্নয়ন করেছেন। আমরা চাই আমাদের এলাকার উন্নয়নের জন্য দায়িত্বশীল প্রার্থী নির্বাচিত হোক। অন্যদিকে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম এর ছেলে ব্যারিষ্টার মারুফ ইব্রাহিম আকাশ ও তার স্ত্রী শর্মিলা আলম সাচড়া ও দেউলা ইউনিয়নে জনসংযোগ করে বাবার জন্য ভোট চান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com
EngineerBD-Jowfhowo