1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
নেতাকর্মী নয়, জনসম্পৃক্ত আন্দোলনই ক্ষমতার চাবিকাঠি: বাংলাদেশি রাজনীতির নতুন পাঠ লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত এনেস্থেসিওলজিস্টদের পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা; বিএমএসএফের প্রতিবাদ চরকাউয়া খেয়াঘাটে বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন ঐতিহ্যবাহী বরিশাল অঞ্চলের রূপান্তরে সরকারের দিকে তাকিয়ে জনগণ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ বরিশালে ৫শ’ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

ভারতে পালানোর সময় গ্রেপ্তার বরিশাল ও বরগুনার দুই আওয়ামী লীগ নেতা

অনলাইন ডেস্ক ॥
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৪৬৯ বার পড়েছেন

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় বরিশাল ও বরগুনার দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন মারুফ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- বরিশাল জেলার উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল (৫৭) এবং বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল আলম রিপন (৪৮)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ভেলাপার ব্রিজ এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানরত দুই ব্যক্তিকে পুলিশ চ্যালেঞ্জ করে। তারা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, স্থানীয় কিছু দালালের সহায়তায় ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের অভিযানে হাফিজুর রহমান ইকবালের কাছ থেকে ১৭ হাজার টাকা এবং মাহফুজুল আলম রিপনের কাছ থেকে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে এসব টাকা তাদের স্বজনদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন মারুফ বলেন, উজিরপুর থানায় হাফিজুর রহমান ইকবালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একইভাবে বরগুনার মাহফুজুল আলম রিপনের বিরুদ্ধেও ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার হওয়ায় তাদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে উজিরপুর ও বরগুনার থানাগুলো চাইলে সংশ্লিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার দেখাতে পারবে।

তিনি আরও বলেন, দিনাজপুর জেলার প্রায় সাতটি উপজেলা ভারতীয় সীমান্তবর্তী এলাকা। এ কারণে সীমান্তজুড়ে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি বা রাজনৈতিক কর্মী সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে তিনি ধরা পড়বেন এবং আইনের মুখোমুখি হবেন।

 

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com