1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৭:৪৮|
শিরোনামঃ
শিবির মেসে ববি শিক্ষার্থীকে মারধর, পাল্টা হামলার অভিযোগ বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ মশিউল আলম খান সেন্টুর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত, কবর জিয়ারত ও দোয়ায় যুবদল নেতা অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন বাবুগঞ্জের জাল দলিলে নামজারির চেষ্টা: বাবুগঞ্জে বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, ৩ জন কারাগারে বরিশালে “অনির্বাণ সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম” নতুন সংগঠনের আত্ন প্রকাশ স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়ি পাঠিয়ে ঘরে নারী, জনতার হাতে আটক জামায়াত নেতা! মির্জাগঞ্জে ভিডিও ঘিরে তোলপাড় বাকেরগঞ্জে দায়সারাভাবে পালিত হল জুলাই শহীদ দিবস! শহীদ পরিবারের ক্ষোভ প্রকাশ বরিশাল সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে স্থান পেলেন মিজানুর রহমান র‍্যাব-৮-এর সাবেক এএসপি মাসুদুর রহমান মনির বরখাস্ত, পলায়ন-অসদাচরণসহ একাধিক অভিযোগ প্রমাণিত বাখরকাঠী বি.আই.টি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন ; সভাপতি ফয়সাল খান

বিষের ছোবলে নিধন চরকরনজির মাছ! গ্রামে ক্ষোভের ঝড়

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়েছেন

বরিশালের চরকাউয়া ইউনিয়নের চরকরনজি গ্রামে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। মঙ্গলবার ভোরে চরকরনজি গ্রামের স্লুইসগেট খালে বিষ প্রয়োগ করে অগণিত দেশি প্রজাতির মাছ নিধন করেছে কতিপয় অসাধু দুষ্কৃতকারী। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

স্থানীয়রা জানান, চরকরনজি গ্রামে বেশ কয়েকটি খাল (মরা নদী) রয়েছে। এসব খালে নদী থেকে রুই, কাতলা, শিং, মাগুর, তেলাপিয়া, কইসহ নানা প্রজাতির দেশি মাছ আসে। সাধারণ মানুষ ঝাকি জাল, ছিপ-বরশি দিয়ে এসব মাছ ধরে সংসারের রান্নাঘরে যোগান দেয়। কিন্তু একই গ্রামের দুষ্কৃতকারী আজিজ ও জুয়েল প্রায়ই এসব খালে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে আসছে।

গ্রামের কৃষক আব্দুল খালেক বলেন—
“আমাদের এই খালগুলো গরীব মানুষের ভরসা। আমরা প্রতিদিন এখানে মাছ ধরে সংসারে চালাই। কিন্তু যারা বিষ দেয় তারা শুধু মাছই মারে না, আমাদের জীবিকার পথও কেটে দেয়। আজ সকালে মাছগুলো লাফিয়ে উঠে মরে গেলো, দেখার মতো দৃশ্য! চোখে পানি চলে এলো।”

অন্যদিকে স্থানীয় গৃহিণী জাহানারা বেগমের কান্নাজড়িত কণ্ঠ—
“আমরা ছোট বাচ্চাদের জন্য মাঝে মধ্যে এই খাল থেকে মাছ তুলে ভাত খাওয়াই। কিন্তু আজকে বিষ মেরে মাছ মেরে ফেলছে। বাচ্চাদের মুখে কী দেবো?”

গ্রামের তরুণ ছাত্র রবিউল অভিযোগ করে বলেন—
“আজিজ আর জুয়েল বারবার এই কাজ করছে। এলাকার সবাই জানে। কিন্তু এখনো তাদের শাস্তি হয়নি। এবার যদি ব্যবস্থা না হয়, তাহলে গ্রামের মানুষই কঠিন সিদ্ধান্ত নেবে।”

ঘটনার পরপরই গ্রামজুড়ে হৈচৈ শুরু হয়। খবর ছড়িয়ে পড়লে আবাল-বৃদ্ধরা জাল নিয়ে খালে নেমে পড়ে মরতে থাকা মাছ ধরতে। বিষ প্রয়োগে মরে ভেসে ওঠা মাছের স্তূপ দেখে গ্রামবাসীর মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান—
“খালে বিষ প্রয়োগ করে মাছ নিধনের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”

এদিকে সমাজ সচেতন মহল বলছেন, এ ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড শুধু মাছই নয়, খালের পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করে দিচ্ছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এ ধরণের ঘটনা আরও বাড়বে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com