1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বিলকিস শিরিনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, বরিশালে বিএনপির ৪ সংগঠনের যৌথ প্রতিবাদ বরিশাল শেবামেকের বিতর্কিত অফিস সহায়ক সবুর খানকে খুলনায় বদলি ষড়যন্ত্রের শিকার টিটিসির খন্ডকালীন অতিথি শিক্ষক।নিজেকে নির্দোষ দাবী বরিশাল প্রেসক্লাবে জেএসডির বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বরিশালে যুবদলের সাংগঠনিক শক্তি বাড়াতে তৎপরতা, তসলিম উদ্দিনের উপস্থিতিতে মতবিনিময় সভা নাগরিক সেবায় অবহেলা, বরিশালে দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ ; সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর পদক্ষেপ দেশব্যাপী অস্থিতিশীলতা ও অপচেষ্টার প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল বানারীপাড়া বাজারে দুই দোকানে চুরি: সিসিটিভি ক্যামেরা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে স্থানীয় নেতৃবৃন্দ মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযান ভেস্তে যাচ্ছে মৎস্য অফিসের গাফিলতিতে চৌমাথায় রাতের আঁধারে অবৈধ দোকান: রোববার বিসিসির কঠোর উচ্ছেদ অভিযানের হুঁশিয়ারি

বিলকিস শিরিনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, বরিশালে বিএনপির ৪ সংগঠনের যৌথ প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চারটি অঙ্গ ও সহযোগী সংগঠনের মহানগর নেতারা। সোমবার (১২ অক্টোবর) দেওয়া এ বিবৃতিতে প্রশাসকের জনমুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি এবং তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টার অভিযোগ তোলা হয়।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী নেতারা হলেন, বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু ও সদস্যসচিব খান মোহাম্মদ আনোয়ার, মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক তাসনিম, সদস্যসচিব নাভিদ রহমান তুষার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহামুদ হাসান তানজিল এবং মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদ খান ও সদস্যসচিব মো. শহিদুল ইসলাম।

বিবৃতিতে নেতারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন পত্রপত্রিকায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলের ভেতরে থাকা একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে প্রশাসকের ভাবমূর্তি বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তাঁরা।

বিবৃতিতে আরও বলা হয়, প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিলকিস আক্তার জাহান শিরিন নগরীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এসব উদ্যোগ অল্প সময়ের মধ্যে নগরবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করেন নেতারা।

তাঁদের দাবি, প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে বর্তমান সরকারকে বিব্রত করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।

যৌথ বিবৃতিতে বিএনপির চারটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বলেন, নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা বন্ধ হওয়া উচিত। একই সঙ্গে জনস্বার্থে পরিচালিত উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com