1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
আগামীকাল মুসলিম গোরস্থান মসজিদে ঈসালে সোয়াব ও দোয়া মাহফিল আসছেন ছারছীনা হযরত পীর সাহেব হুজুর ভুল সবারই হতে পারে, কিন্তু ভুল ধরিয়ে দেওয়ার সাহস থাকে গণমাধ্যমের! ‎বরিশালের বাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ‎ ; প্রধান শিক্ষকের ছত্রছায়ায় ‘সিন্ডিকেট’, ক্লাসের বদলে আড্ডা ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সৌদি আরবে বিনিয়োগকারী হলেন কুমিল্লার তরুণ এম এইচ প্রিন্স আহমেদ ; প্রবাসীদের কর্মসংস্থান ও দেশের রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রত্যয় মেহেন্দিগঞ্জ কেন্দ্রীয় থানা জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে বর্ণাঢ্য মাহফিল রাত হলেই পটুয়াখালীর লোহালিয়া-শৌলা সড়কে আতঙ্ক!ছিনতাই-ডাকাতির অভিযোগে নিরাপত্তাহীন পথচারী, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শামসুল কবির ফরহাদের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ‘অপপ্রচার’ শব্দের আড়ালে কার স্বার্থ? বরিশালের সাংবাদিকতায় তেলবাজির নতুন সংস্কৃতি! ৯ দেওয়ানি মামলার জবাব দিতে এক বছরের বেশি সময়ক্ষেপণ ; মহিপুর ভূমি অফিসের তহশিলদার সেই আসিফকে কারণ দর্শানোর নোটিশ বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখ টাকাসহ আটক ৮

বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৪১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা শাখার নেতাকর্মীদের ছিল উৎসবমুখর ও সরব উপস্থিতি।

শনিবার (১৮ জুলাই) সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা বাস, লঞ্চ, ট্রলার ও অন্যান্য যানবাহনে সমাবেশস্থলের উদ্দেশে রওনা হন। বিশেষ করে নদীবেষ্টিত উপজেলা হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ থেকে হাজার হাজার নেতাকর্মী ট্রলার ও লঞ্চযোগে বরিশালে এসে সমাবেশে যোগ দেন। অন্যদিকে সড়কপথে আগৈলঝাড়া, গৌরনদী, উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলা থেকে বাস ও অন্যান্য যানবাহনে বিপুলসংখ্যক নেতাকর্মীর আগমন ঘটে।

আগৈলঝাড়া উপজেলা আমীর মোঃ আলাউদ্দিন, গৌরনদী উপজেলা আমীর মাওলানা মোঃ আল আমিন, উজিরপুর উপজেলা আমীর মাওলানা আঃ খালেক, বানারীপাড়া উপজেলা আমীর খলিলুর রহমান শাহাদাত, বাবুগঞ্জ উপজেলা আমীর মোঃ রফিকুল ইসলাম, মুলাদী উপজেলা আমীর মাওলানা আবু ছালেহ, হিজলা উপজেলা আমীর মোঃ নুরুল আমিন, কাজিরহাট থানা আমীর মাওলানা আবুল হোসাইন, মেহেন্দিগঞ্জ উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম এবং বাকেরগঞ্জ উপজেলা আমীর মোঃ ফিরোজ আলমের নেতৃত্বে জেলার নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশস্থলে পৌঁছে নেতাকর্মীরা শৃঙ্খলা বজায় রেখে মাঠে অবস্থান নেন এবং বিভিন্ন দাবির সমর্থনে স্লোগান দেন। ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা হাতে নিয়ে তারা শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সমাবেশের মঞ্চে জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর ডক্টর এস.এম মাহফুজুর রহমান, জেলা নায়েবে আমীর মাস্টার আবদুল মান্নান, জেলা সেক্রেটারী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, জেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ আজিজুর রহমান অলিদ ও সাইয়েদ আহমেদ খাঁন প্রমুখ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com