1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১১:২১|
শিরোনামঃ
বরিশালের কাগাশুরায় মাদকের ছোবল: ‘গাঁজা রিয়াজ’-এর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, তরুণ সমাজ ধ্বংসের পথে বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের সরানো হলো চিফ অ্যাসেসর নুরুল ইসলামকে ; নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ১৫ দিনের তদন্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা

বিএমপি পুলিশের কাউনিয়া থানার সাবেক তদন্ত কর্মকর্তার গোলাম কবিরের শাস্তি বহাল রাখল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৭ বার পড়েছেন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গোলাম কবিরের বিরুদ্ধে আরোপিত ‘স্থায়ীভাবে বেতন বৃদ্ধি স্থগিত’ শাস্তি বহাল রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় মোহাম্মদ গোলাম কবিরের বিরুদ্ধে পূর্বে ৪(২)(খ) বিধি মোতাবেক ‘১ বছরের জন্য স্থায়ীভাবে বেতন বৃদ্ধি স্থগিত’ শাস্তি প্রদান করা হয়েছিল। বর্তমানে তিনি সিআইডি, ঝালকাঠি জেলায় কর্মরত।

শাস্তি মওকুফের জন্য অভিযুক্ত কর্মকর্তা সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আপিল দাখিল করলে তা পর্যালোচনার জন্য রাষ্ট্রপক্ষের দফাওয়ারী জবাব ও সংশ্লিষ্ট তথ্যাদি পরীক্ষা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যালোচনায় দেখা যায়—আরোপিত দণ্ড যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই দেওয়া হয়েছে এবং অভিযোগের তথ্য-প্রমাণ পর্যাপ্ত ও প্রমাণিত। ফলে মোহাম্মদ গোলাম কবির দাখিলকৃত আপিল আবেদন না-মঞ্জুর করা হয় এবং পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশের প্রদত্ত দণ্ডাদেশ বহাল রাখা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই স্থগিত বেতন বৃদ্ধি ভবিষ্যতে কোনোভাবেই সমন্বয়ের সুযোগ থাকবে না। এতে শাস্তিটি কার্যকর এবং স্থায়ী হিসেবেই বহাল থাকবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com