মহান জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বরিশাল বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র।
গত ২১ শে ফেব্রুয়ারী ডিপোর পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বিআরটিসি বরিশাল বাস ডিপোর ম্যানেজার মো: জুলফিকার আলীর নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ম্যানেজার মো: জুলফিকার আলী বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জাতীয় চেতনার ভিত্তি। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যে সকল শহিদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। নতুন প্রজন্মকে ভাষা শহিদদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।