1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:৪৮|
শিরোনামঃ
বাবুগঞ্জে সামাজিক সম্প্রীতি ও সহিংসতা প্রতিরোধে তরুণদের অঙ্গীকার বিআরটিসি বরিশাল বাস ডিপোর উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসক আলোচনার কেন্দ্রবিন্দু কামরুল আহসান রুপন বরিশালে বিএনপি কর্মী খুনের ঘটনার নতুন মোড়! নিরপরাধ মানুষসহ আ’লীগের পলাতক নেতাকর্মীদের ঢালাওভাবে আসামি করা নিয়ে প্রশ্ন বরিশাল নগরীতে স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ: অশ্লীল ভিডিওতে ব্ল্যাকমেইল, গ্রেফতার ৩ আদালতের নির্দেশে বরিশালের সাবেক প্রতিমন্ত্রী-কমিশনারসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত চাঁদাবাজি-নৈরাজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ বাস মালিক-শ্রমিকরা! সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে ইফতার করলেন বিএনপিনেতা জিয়া সিকদার নলছিটির দপদপিয়ার বিএস জরিপে অনিয়মের অভিযোগে মানববন্ধন, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ বরিশালে আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাবুগঞ্জে সামাজিক সম্প্রীতি ও সহিংসতা প্রতিরোধে তরুণদের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮ বার পড়েছেন

মোঃ মহিউদ্দিন খাঁন রানা বাবুগঞ্জ প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং মাদক, জুয়া সহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

The Hunger Project Bangladesh-এর আয়োজনে এবং সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর সহযোগিতায় “নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণ সমাজের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।
আজ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামতের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না।

সভায় আমন্ত্রিত বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইয়ুথ লিডার টিম, পিএফজি, সুজন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তারা নির্বাচন-পরবর্তী সহিংসতা রোধ, সামাজিক সম্প্রীতি জোরদার, মাদক ও অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা তরুণ সমাজকে ইতিবাচক নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান। প্রাণবন্ত আলোচনা ও খোলামেলা মতবিনিময়ের কারণে নির্ধারিত এক ঘণ্টার অনুষ্ঠান আড়াই ঘণ্টা পর্যন্ত গড়ায়। তবুও উপস্থিত কারও মধ্যে বিরক্তি দেখা যায়নি, যা আয়োজকদের মতে বিরল ও তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিন্নমত থাকলেও সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়নের প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে। তরুণদের অংশগ্রহণই পারে একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গড়ে তুলতে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৬ রমজান

সেহরির শেষ: ০৫:০৮ AM

ইফতার শুরু: ৬:০০ PM

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com
EngineerBD-Jowfhowo