মোঃ মহিউদ্দিন খাঁন রানা বাবুগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বাবুগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নাল আবেদীন-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সংগঠনের উপজেলা সভাপতি মোঃ ফরিদ এক বার্তায় বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নতুন এমপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও মানুষের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
নেতাকর্মীরা নবনির্বাচিত এই জনপ্রতিনিধির সফলতা কামনা করেন এবং আগামী দিনে বাবুগঞ্জের সার্বিক অগ্রগতিতে সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন।