1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| ভোর ৫:২২|
শিরোনামঃ
ঝালকাঠিতে ‘উই ক্যান চেঞ্জ’–এর ব্যতিক্রমী উদ্যোগ: ৫ জুন দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প, মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ বাকেরগঞ্জের চরামদ্দির কুদ্দুস হত্যা মামলায় বিচার ধামাচাপার চেষ্টার অভিযোগ: ৩০ লাখ টাকার গোপন বৈঠক, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও অধরা আসামিরা! আলোকিত মানুষ, আদর্শ শিক্ষক ও জননেতা মরহুম মাওলানা আবুল হাশেম কুয়াকাটা ভ্রমণ হলো শেষ যাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের কোরবানির দাওয়াত দিতে গিয়ে যুবদল নেতার হামলায় ছোট ভাইয়ের নাক ফাটল যে অঙ্গীকার নিয়ে জুলাই বিপ্লব হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের: -অ্যাডঃ হেলাল মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মহিপুরে মক্তবের শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল

বানারীপাড়ায় খেয়ার ভাড়া কমিয়ে প্রশংসিত হলেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু 

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়েছেন
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর খেয়া পারাপারের ভাড়া কমিয়ে দিয়ে প্রসংশিত হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দানবীরখ্যাত জননেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
শুক্রবার সকালে নদীর দুপাড়ের খেয়াঘাট পরিদর্শন করে ইজারা সংশ্লিষ্টদেরকে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা কেন্দ্রীয় বিএনপি নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু নির্দেশিত জনপ্রতি ৬ টাকা করে নেওয়ার নির্দেশনা দিয়ে আসেন।
তিনি এসময় তাদের জানিয়ে আসেন যাত্রী, যানবাহন এবং পণ্য পরিবহণে সরকার নির্ধারিত টোলের ব্যতিরেকে এক টাকাও বেশি উত্তোলন করা যাবে না এবং এর ব্যতয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসময় পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক  মোঃ হাবিবুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জামাল রেজা ,যুবদলের সদস্য সচিব মিজান ফকির  প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে  সরকার নির্ধারিত রেটের তোয়াক্কা না করে ইচ্ছামত ভাড়া উত্তোলন করা হতো এবং ভাড়া উত্তোলনকারীদের রুক্ষ ও কর্কশ ভাষার কারণে কেউ প্রতিবাদ করলে তাকে বে-ইজ্জতি করা হতো। প্রতিদিন ছাত্র, শিক্ষক প্রতিবন্ধী, খেটে খাওয়া দিনমজুর শ্রমিক ও স্বল্প আয়ের মানুষ সহ হাজারো যাত্রী এই খেয়া পারাপার হন।
যাত্রী পারাপার ৬ টাকার পরিবর্তে ভাড়া ৮টাকা বাইসাইকেল পারাপার ৮ টাকার পরিবর্তে ১৫ থেকে ২০ টাকা, মোটরসাইকেল পারাপার ৩০ টাকার পরিবর্তে  ৪০থেকে ৫০ টাকা, মালবাহী ভ্যান ১১০ টাকার পরিবর্তে  ১৫০ থেকে ২০০ টাকা,  এবং ফেরিওয়ালাদের ২০ টাকার পরিবর্তে নেওয়া হচ্ছিল ৩০ থেকে ৪০ টাকা।
এমন অনেকেই আছেন যাদের প্রতিদিন তিন চার বার এই খেয়া পার হতে হয়। কারো প্রতি বিন্দুমাত্র সহানুভূতি ছিল না। ভয়ে কেউ কিছু বলতে পারতেন না। যা জনমনে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি করে।
উপজেলার পশ্চিম পাড়ের পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের উপজেলা  ও জেলা শহরে যাওয়ার একমাত্র বাহন এই খেয়া পারাপার। এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর এ প্রসংশিত পদক্ষেপকে কৃতজ্ঞচিত্তে সাধুবাদ জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com