1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| ভোর ৫:২৭|
শিরোনামঃ
বরিশালে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও বিএনপির নির্বাচনী সাফল্যে শুকরিয়া আদায়ে মিলাদ ও দোয়া মাহফিল বরিশালে মসজিদে মসজিদে দোয়া-মোনাজাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিএনপি’র কর্মসূচি বিজয়ী রাজিব আহসানকে অভিনন্দন জানালেন পরাজিত আবদুল জব্বার নেছারাবাদের দৈহারীতে এজেন্ট হওয়া নিয়ে সংঘর্ষের অভিযোগ, যুবক আহত — তদন্ত দাবি পরিবারের বরিশাল-৪ : ভেতরে ভোট গণনা, বাইরে মহড়া, সংঘাতের আশঙ্কা বরিশাল-৪ আসনে নিজেই ভোটার নন হাতপাখার প্রার্থী আবুল খায়ের বরিশাল-৪ : কে হাসবে শেষ হাসি ? মেহেন্দিগঞ্জে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দুই প্রার্থীর লিখিত অভিযোগ বাকেরগঞ্জে শেষ সময়ে দাঁড়িপাল্লা সমর্থকদের বিশাল গণমিছিল তাহফিজুল মিল্লাত মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশাল-৪ : ভেতরে ভোট গণনা, বাইরে মহড়া, সংঘাতের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫ বার পড়েছেন

বিশেষ প্রতিনিধি :

ছোটখাটো ডজন খানেক অঘটনের মধ্য দিয়ে আজ ১২ ফেব্রুয়ারী বরিশাল-৪ আসনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজীরহাট এলাকায় এই সময় দেখা দিয়েছে নতুন আশঙ্কা। ভোটকেন্দ্রের বাইরে প্রচুর লোকের আনাগোনা বেড়েছে। অনেকে দিচ্ছে মহড়া। এমন অভিযোগ তুলে আইশৃঙ্খলা বাহিনী বাড়িয়ে ভোটবাক্সের নিরাপত্তা নিশ্চিতে দাবি জানানো হয়েছে। তাছাড়া ফলাফল ঘোষণা শেষে কোন প্রকার সহিংসতা এড়াতে প্রশাসনিক নজরদারি ও সেনা মোতায়েনের সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই আসেন প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির প্রার্থী রাজিব আহসান, জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা আব্দুল জব্বার, ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি এছহাক মোঃ আবুল খায়ের। এছাড়া আরো দুইজন প্রার্থী রয়েছে যার নাম ও মার্কা এলাকাবাসী জানেন না। তাদের মধ্যে গাড়ি মার্কা আঃ সালাম খোকন এবং বেতেরলাঠি মার্ক আব্দুল জলিল। এই দুজনকে বিএনপির রাজিব আহসানের ডামি প্রার্থী হিসেবে দাড় করানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। তাছাড়া ভোটগ্রহণের দিনে ঐ দুজন প্রার্থীর নামে প্রতিটি বুথে একজন করে বিএনপি কর্মীকে এজেন্ট দেওয়া হয়েছে।

যাদের মাধ্যমে ভোট প্রদানকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতারা।

এমতাবস্থায় স্বভাবতই ভোটকেন্দ্র ও গণনা কেন্দ্রে বিএনপির তিনজন লোকের জায়গায় অন্য প্রার্থীর রয়েছে একজন করে লোক। ফলে প্রতিটি ক্ষেত্রেই তারা পেশি শক্তি খাটানোর চেষ্টা করেছে এবং করছে বলে অভিযোগ।

বর্তমান পরিস্থিতিতে আরো বেশি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সামরিক বাহিনীর সদস্য বাড়িয়ে ব্যালট বাক্স, প্রার্থী ও এজেন্ট সমর্থকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com
EngineerBD-Jowfhowo