1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
তারেক রহমানের নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বাবুগঞ্জে ভুয়া চিকিৎসকের প্রতারণা, ১৫ বছর ধরে রোগী দেখার অভিযোগ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আবেগের আড়ালে সত্য, গুজবের বিরুদ্ধে সাংবাদিকতার লড়াই সাংবাদিক বাঁচলে সংবাদ বাঁচবে, সংবাদ বাঁচলে গণতন্ত্র বাঁচবে ; সাংবাদিকের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত না হলে গণতন্ত্রের ভিত্তিই হয়ে উঠবে দুর্বল ! অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ শুধু রেমিট্যান্সের মেশিন, নাকি মানুষ? সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে কূটনৈতিক প্রশ্ন আন্তর্জাতিক আইন, কনস্যুলার সুরক্ষা ও প্রবাসীদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার দাবি কলাপাড়ায় নিখোঁজ শিশু রাইয়ান (১০) এর মৃতদেহ উদ্ধার। নেতাকর্মী নয়, জনসম্পৃক্ত আন্দোলনই ক্ষমতার চাবিকাঠি: বাংলাদেশি রাজনীতির নতুন পাঠ লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

বরিশাল সদর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতক মৃত্যুর অভিযোগ, তদন্তের দাবি স্বজনদের

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭২৯ বার পড়েছেন

বরিশাল সদর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। মৃত নবজাতকের পরিবার দাবি করছে, প্রসূতির জটিল অবস্থা থাকা সত্ত্বেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেননি।

পরিবার জানায়, প্রসূতিকে শনিবার রাত সাড়ে ৩টার দিকে বরিশাল সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর দীর্ঘ সময় কোনো চিকিৎসক গিয়ে রোগীর অবস্থা দেখেননি বলে অভিযোগ। স্বজনদের দাবি, প্রসূতির অবস্থা গুরুতর হলেও তাকে বারবার নরমাল ডেলিভারির জন্য চাপ দেওয়া হয়। পরবর্তীতে বেলা বাড়ার আগেই নবজাতক নিস্তেজ অবস্থায় জন্ম নেয় এবং কিছুক্ষণ পর মৃত্যু হয়।

নবজাতকের দাদা জানান, “আমরা সিজার করার অনুরোধ করলেও তারা শোনেনি। অবহেলার কারণেই আমাদের শিশুটি মারা গেছে।”

অন্যদিকে হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা বলেন, প্রসূতির অবস্থা অনুযায়ী চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে মৃত্যুর কারণ জানতে মেডিকেল বোর্ড গঠন করে তদন্ত করা হবে।

এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে বিক্ষোভ করে এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com