1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
ডা. অমিতাভের কাছে হাজারো রোগী এবং তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান জিম্মি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ মহিপুরে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ‘স্লেন্ডার সানফিশ’ বরিশালে সিএনজি চালককে কুপিয়ে জখম, থানায় এজাহার মির্জাগঞ্জে যুবদলের কমিটি নিয়ে তোলপাড় , বাতিলের দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা বরিশালে নারী-শিশুসহ ৬ জনকে কুপিয়ে পিটিয়ে জখম, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেডে কমিশনার শফিকুল ইসলাম: শৃঙ্খলা ও পেশাদারিত্বই পুলিশের গৌরব

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৩৪৬ বার পড়েছেন

বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে গত ২২ অক্টোবর ২০২৫ খ্রিঃ সকাল ৮টায় রুপাতলিস্থ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে। অনুষ্ঠানে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

কুচকাওয়াজ পরিদর্শনকালে কমিশনার মোঃ শফিকুল ইসলাম অফিসার ও ফোর্সদের সার্বিক শৃঙ্খলা, ড্রেসরুলস এবং প্যারেড উপস্থাপনা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, “পুলিশের শৃঙ্খলা ও পেশাদারিত্বই এই বাহিনীর মর্যাদা ও জনগণের আস্থা বৃদ্ধি করে।”

তিনি অফিসার-ফোর্সদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে বলেন, নিয়মিত প্যারেড অনুশীলন, খেলাধুলা, শরীরচর্চা এবং জনগণের সঙ্গে উত্তম ব্যবহার একটি আদর্শ পুলিশ সদস্যের পরিচায়ক। কমিশনার আরও বলেন, “বিএমপি সদস্যরা যেন প্রতিনিয়ত নিজেকে শৃঙ্খলিত, দক্ষ ও জনবান্ধব হিসেবে গড়ে তোলেন, সেটিই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক/সিএসবি) মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইনসহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।

প্যারেড শেষে কমিশনার অফিসার-ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের মনোবল বৃদ্ধি ও পেশাগত দক্ষতা উন্নয়নে প্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com