1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা; বিএমএসএফের প্রতিবাদ চরকাউয়া খেয়াঘাটে বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন ঐতিহ্যবাহী বরিশাল অঞ্চলের রূপান্তরে সরকারের দিকে তাকিয়ে জনগণ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ বরিশালে ৫শ’ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালের চাঁদপুরায় বশির হাওলাদারের জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের মারতে তেড়ে এলেন অভিযুক্তের স্ত্রী! বরিশাল সদরে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, একজনকে ১৫ হাজার টাকা জরিমানা বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন

বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক :

বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২৯ সালের জন্য গঠিত এ কমিটিতে দাতা সদস্য মো. ফয়সালকে সভাপতি এবং সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি মোঃ মামুন-অর-রশিদকে শিক্ষানুরাগী সদস্য করা হয়েছে। এছাড়া মো. নাসির উদ্দিন খলিফা সহ-সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিজা খন্দকার কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির তালিকা অনুযায়ী এতে অভিভাবক প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি, উচ্চমাধ্যমিক শিক্ষক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণির সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে আফরোজা আক্তার, মো. জুয়েল ফকির, মো. সজীব হাওলাদার, আরজু আক্তার, মোসা. লাখি, সীমা রানী ঘোষ ও মাধুরী রানী বিশ্বাস সদস্য হিসেবে রয়েছেন।

এদিকে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্কুল লাইব্রেরীতে এই অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

১১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক হুমায়ুন কবীর, স্থানীয় ব্যক্তিত্ব আনোয়ার হোসেন, আঃ মতিন, মোঃ অভি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান।

তারা আশা প্রকাশ করেন, বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা, শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে কমিটি যথাযথ ভূমিকা রাখবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com