1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
ডা. অমিতাভের কাছে হাজারো রোগী এবং তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান জিম্মি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ মহিপুরে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ‘স্লেন্ডার সানফিশ’ বরিশালে সিএনজি চালককে কুপিয়ে জখম, থানায় এজাহার মির্জাগঞ্জে যুবদলের কমিটি নিয়ে তোলপাড় , বাতিলের দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা বরিশালে নারী-শিশুসহ ৬ জনকে কুপিয়ে পিটিয়ে জখম, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৬০১ বার পড়েছেন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন ও হয়রানি প্রতিরোধে নতুন অভিযোগ কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের স্বাক্ষরে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের নির্দেশনা অনুযায়ী গঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেহানা পারভীন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সরদার কায়সার আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) ও বরিশাল জর্জ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট জাফরুন নেছা রোজী, মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের প্রোগ্রাম অফিসার জাহানারা পারভীন এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক খাদিজা আক্তার (সদস্য-সচিব)।

অফিস আদেশে বলা হয়েছে, ২০০৯ সালের ১৪ মে হাইকোর্ট কর্তৃক যৌন হয়রানি প্রতিরোধ সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী কমিটি দায়িত্ব পালন করবে। একইসাথে এ সংক্রান্ত পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কমিটির সদস্যরা বৈঠকি ভাতা প্রাপ্য হবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com