1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:২০|
শিরোনামঃ
ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৫৫৯ বার পড়েছেন

পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ব‌বিদ্যালয়ের রে‌জিস্ট্রার (অতিরিক্ত দা‌য়িত্ব) অধ্যাপক ড. মো. মুহ‌সিন উদ্দীন।

সোমবার (২৭ অক্টোবর) সকালে উপাচার্যের দফতরে তিনি এ পদত‌্যাগপত্র জমা দেন।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাজেট টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময় ১৭টি পর্যবেক্ষণ দিয়েছে। যার মধ্যে সরাসরি চারটি পর্যবেক্ষণ রেজিস্ট্রার-সংক্রান্ত। পর্যবেক্ষণগুলো রেজিস্ট্রার কেন অধ্যাপক? কেন তিনি আবাসিক কর্মকর্তা হিসেবে ক্যাম্পাসের ভেতরে থাকেন না? কেন রেজিস্ট্রার গাড়ি ব্যবহার করেন? রেজিস্ট্রার হয়েও কেনো সিন্ডিকেট সদস্য ও একাডেমিক সদস্য?

তিনি আরও বলেন, বাজেটের সাথে সংঘর্ষিক নয় এমন বিষয়ে প্রশ্ন উঠায় তিনি মনে করেন এই পদে থাকা উচিত হবে না। তাই পদত্যাগ করেছেন।

এ বিষয়ে জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।।

প্রসঙ্গত, চলতি বছরের ২১ মে রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com